IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> জননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকির

জননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকির

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর(এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্যোশ্যে বক্তব্য দেন আইজিপি। তিনি বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে।

আইজিপি আরও বলেন, সমাজের সকল শ্রেনি পেশার মানুষের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের আরও দক্ষ ও জনবান্ধব হয়ে উঠতে হবে। জনগনের আস্থা ও বিশ^াস অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীকে একটি আধুনিক স্মার্ট ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘থানায় সেবা নিতে আসা প্রার্থীরা যেন কখনও আপনাদের আচরণে কষ্ট না পায়। আপনারা জনগণের সেবক। সেই কথা মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন’।

সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষ। জনাব মোঃ আলী হোসেন ফকির, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। পরে নবীন এসআইদের শপথ গ্রহন ও কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল ও এডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ,ভাইস-প্রিন্সিপাল বাসুদেব বণিক এনডিসি, পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লজিস্টিক) শুভ কুমার ঘোষসহ পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031