IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৩নং ওয়ার্ডে ৮০০ শীতার্তকে কম্বল বিতরণ

রাজশাহীর ১৩নং ওয়ার্ডে ৮০০ শীতার্তকে কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলের আয়োজনে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শীত শুরুর পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। আপনারা দেখেছেন, যখনই জনগণের যে প্রয়োজন দেখা যায়, তখনই প্রধানমন্ত্রী সেটি প্রদান করেন। করোনা সংক্রমণের শুরু থেকে কর্মহীন ও গরীব অসহায় মানুষকে খাদ্য, নগদ অর্থ বিতরণ করেছেন। এভাবেই সব সময় জনগণের পাশে থাকে আওয়ামী লীগ সরকার।

বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান তৌহিদুল, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুন্নবী অনু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930