IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> পুঠিয়ায় বারনই নদীর বাঁধ অপসারণ

পুঠিয়ায় বারনই নদীর বাঁধ অপসারণ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা বারনই নদীর বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়দের সহায়তায় বাঁধ অপসারণ অভিযান পরিচালনা করা হয়। বাগমারা উপজেলার কয়েকজন মাছ শিকারী নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করছিলেন। এতে নদীর সাধারন পানি প্রবাহে বিঘ্ন ঘটে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ রুমানা আফরোজের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এসময় স্থানীয়দের সহায়তায় বাঁধ অপসারণ করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি। অভিযানে থানা পুলিশের পাশাপাশি উপজেলা মৎস কর্মকর্তা ওমর আলী উপস্থিত ছিলেন।

এদিকে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বাগমারা উপজেলার কয়েকজন মাছ শিকারী বাঁশের বেড়া দিয়ে নদীর মাঝখানে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলো। এতে নদীর পানি প্রবাহে বিঘ্ন ঘটছিলো। চলতি বন্যায় বারনই নদীর পানিতে শিলমাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031