ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিপুল পরিমাণ ইয়াবা সহ ঢাকার একটি থানার মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বিল্লাল হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাঘা থানা সূত্রে জানা গেছে, ঢাকা হাজারিবাগ থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল বাঘার চকরাজাপুর ইউনিয়নের জয়নাল বিশ্বাসের পুত্র বিল্লাল হোসেন (৫০)। সর্বশেষ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেনকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


