IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> স্বামীর নির্যাতনে রক্তাক্ত গৃহবধূ, মাদকের টাকার জন্য যৌতুক দাবী

স্বামীর নির্যাতনে রক্তাক্ত গৃহবধূ, মাদকের টাকার জন্য যৌতুক দাবী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাবার বাড়ী থেকে স্বামীকে মাদক সেবনের টাকা (যৌতুক) এনে দিতে না পারায় এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন করেছে তার স্বামী। এ ঘটনায় ঐ গৃহবধুর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। নিরুপায় হয়ে গৃহবধূর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার খানপুর গ্রামের জেকের আলীর ছেলে রাসেল (২৫) নিয়মিত মাদক সেবন করে। এ জন্য তার টাকার প্রয়োজন হওয়ায় সে তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে একের পর-এক টাকা আনতে বলে। সর্বশেষ গত ২৪ জুলাই সকাল ১১ টায় রাসেল তার স্ত্রীকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। এতে তার স্ত্রী অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারপিট করা হয়। এতে তার নাক দিয়ে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। ঘটনার এক পর্যায় পরিবারের অন্যান্য সদস্যরা ঐ গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করেন।

মামলার বাদি একই উপজেলার খায়ের হাট গ্রামের বাসিন্দা ও গৃহবধূর বাঘা আনারুল ইসলাম জানান, মেয়ের সুখের জন্য তিনি মাঝে মধ্যেই তার জামাইকে টাকা দিয়ে আসছেন। কিন্ত বর্তমানে তার নেশার পরিধি এতো বৃদ্ধি পেয়েছে যে, প্রতিনিয়ত তার টাকা চায়। নিরুপায় হয়ে মেয়েকে নির্যাতনের পরদিন স্থানীয় ইউপি সদস্যকে সাথে করে বাঘা থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয় লোকজন জানান, সরকার মাদককে জিরো টলারেন্স (নিষিদ্ধ) ঘোষণা করলেও বাঘা সীমান্ত এলাকায় এর প্রবনতা কোন ভাবেই কমিয়ে আনা সম্ভাব হচ্ছেনা। উপরন্ত নদীতে পানি বাড়ার পর থেকে এর ব্যাপকতা আগের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ জন্য লোকজন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)কে বিশেষ ভাবে দায়ি করেন। তাঁদের মতে, মাদক সেবন কারিদের কারনে ইতোমধ্যে অনেক ঘর ভেঙ্গেছে। আবার অনেক-স্ত্রী বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে না পারায় নির্যাতনের শিকার হচ্ছেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news