IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজশাহী >> প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে : রাবি উপাচার্য

প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে : রাবি উপাচার্য

ধূমকেতু প্রতিবেদক, রাবি : প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই দ্বৈত দায়িত্ব রয়েছে। একটি তার নিজের দেশের প্রতি অন্যটি বিশ্ব মানবতার প্রতি। বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে পারি। এখানে কোনো সাম্প্রদায়িক চেতনাধারীদের ঠাঁই হবে না।

সম্প্রতি দেশের বিভিন্নস্থানে পূজা মণ্ডপ ও সনাতন ধর্মালম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)প শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।

সোমবার (২৫ অক্টোবর ২০২১) সকাল ১১টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব

উক্ত মানববন্ধনে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তারেক নুরের সঞ্চালনায় রাবি উপাচার্য আরও বলেন, ‘বর্তমানে ওয়াজ মাহফিলে ফতোয়াদান, নারীদের প্রতি অসম্মান করে কথা বলা, গানকে হারাম ঘোষণাসহ বিভিন্ন ভাবে অসাম্প্রদায়িক মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। ১৯৭৫ পরবর্তী শিক্ষা কারিকুলামে ধর্মকে অযাচিতভাবে ব্যবহার করে সমাজকে উল্টো দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সম্প্রীতির বাংলা গড়তে বাচ্চাদের মধ্যে অসাম্প্রদায়িকতার বীজ বপন করতে হবে।

ব্যস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, এই ঘটনা গুলো পিছনে নানা মহলের সার্থ জড়িত থাকে এজন্য তেমন তদন্ত হয় না। এই ঘটনা গুলোর সর্বোচ্চ তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে । দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ আইন তৈরী করতে কবে। যাতে কুমিল্লার মতো ঘটনা ঘঠলেই তা যে দ্রুত বন্ধ করা যায়। এই ঘটনা যদি যোগাযোগ মাধ্যেমে ১০ মিনিটে বন্ধ করা যেত তাহলে দেশে এমন অরাজকতা ঘটত না।

বক্তারা আরও বলেন, ধর্মকে পুঁজি করে সংঘটিত সকল ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী প্রমূখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930