IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

রাজশাহীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

ধূমকেতু প্রতিবেদক : বিদ্যালয় পর্যায়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও মহানগরীতে ২৪তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে বুধবার বিকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে কেন্দ্রীয় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, ভবিষ্যত প্রজন্মকে স্স্থ্যু ও সবলভাবে গড়ে তুলতে তাঁদের কৃমিমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ রাজশাহী মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। শিশুদের রোগমুক্ত, সুস্থ্য সবলভাবে গড়ে তুলতে তাঁদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জোর দিতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোন শিশু যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। ২৩-৩০ অক্টোবর পর্যন্ত ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা স্বাস্থ্য রক্ষাব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রাসিকের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

সভায় স্বাগত বক্তব্য ও এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

উল্লেখ্য ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আনার লক্ষ্য নিয়ে ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও একই বয়সী বিদ্যালয় বহির্ভূত, ঝরে পড়া, পথ শিশু, কর্মজীবি শিশুসহ সকল শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। মহানগরীর সকল বিদ্যালয়ের ৯৩ হাজার ১শ ১৩জন ছাত্র-ছাত্রীকে একটি করে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ্যাডভোকেসি সভায় থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার শামীম আহমেদ, রাসিকের স্বাস্থ্য কর্মকর্তা উম্মুল খায়ের ফাতিমা এবং স্বাস্থ্য বিভাগের টিমলিডারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930