IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> রাজশাহী >> প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে মেয়র লিটনের শোক

প্রবীণ আইনজীবী বাসেত মজুমদারের মৃত্যুতে মেয়র লিটনের শোক

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।

শোকা বার্তায় রাসিক মেয়র বলেন, প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার দীর্ঘ ৫ দশকেরও অধিক সময় আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি অগুণতি মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি আব্দুল বাসেত মজুমদার সবসময় আইনজীবীদের পরম আশ্রয়স্থল হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানে আব্দুল বাসেত মজুমদারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930