ধূমকেতু প্রতিবেদক : তালাইমারি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর ফারুক এর দ্বিতীয় পুত্র আবু নাঈম রোববার ভোর ৫ ঘটিকায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রোববার বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে আবু নাঈম এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এলাকাবাসী ও মুসাল্লীগণ।
জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।



