IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে’বাগমারায় মাটিখেকো সাইদুরের ১ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানমান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগবালুর পরিবর্তে লাল মাটি দিয়ে চলছে মাঠ ভরাটগোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুরাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> পরিশোধকৃত বিল বকেয়া হিসেবে গ্রাহককে দিল ওয়াসা

পরিশোধকৃত বিল বকেয়া হিসেবে গ্রাহককে দিল ওয়াসা

ধূমকেতু প্রতিবেদক : এবার পরিশোধকৃত বিলও গ্রাহককে বকেয়া হিসেবে দেয়ার অভিযোগ উঠেছে রাজশাহী পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। অথচ সেই বিল এর আগেই সেই গ্রাহক পরিশোধ করেছেন। পরিশোধ করার সিলও রয়েছে গ্রাহকের কাছে। যে বিল তিনি অনেক আগেই পরিশোধ করেছেন সেই বিল কি করে পুনরায় আসে এ নিয়ে গ্রাহকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি অবশ্য সংশ্লিষ্ট কর্মচারীর অদক্ষতাকেই দায়ী করছেন।

বিল পরিশোধকারী নজরুল ইসলাম অভিযোগ করে জানান, তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায়। তার বাড়ির হোল্ডিং নম্বরে নজির শেখ নামে পানির লাইন রয়েছে।
গত ২০১৯ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ৬৯০ টাকা পানির বিল আসে। সেই বিল তিনি পরিশোধ করে দেন। বিল পরিশোধ করার প্রমাণ রয়েছে তার কাছে। তারপরও তারপরও সম্প্রতি ওয়াসা থেকে গত ২০১৯ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর এবং ২০২০ সালের জুলাই পর্যন্ত বকেয়াসহ যোগ করে ১ হাজার ৬৩৭ টাকা বিল দেয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, যে বিল আমি সময়মতো পরিশোধ করেছিলাম সেই কি করে আবার বকেয়া হিসেবে দেখায় তা আমার বোধগম্য নয়। ওয়াসার কর্মচারীদের খামখেয়ালি ও অদক্ষতার কারণে এমন ঘটনা ঘটেছে। শুধু এবার নয় এর আগেও এভাবে বিল পরিশোধ করার পরেও বকেয়া হিসেবে বিল দিয়েছিল ওয়াসা। শুধু আমার নয় আমি ছাড়াও আরো অনেক গ্রাহকের বিল এভাবে আসে। ওয়াসা কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। যাতে তাদের খামখেয়ালিপনার কারণে কোন গ্রাহককে আর হয়রানি হতে না হয়। আর অদক্ষ ও এসব ভুল করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, শুধু অভিযোগ দেয়া এই গ্রাহকেরই নয় নগরের অনেক মানুষকেই ভুল করে বিল দেয়া হয়েছে। রাজশাহী ওয়াসায় গিয়ে অনেকেই তাদের বিল ঠিক করে নিয়ে যাচ্ছে। কিন্ত বিল পরিশোধ করার পরও এমন হয়রানির মধ্যে পড়ায় গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যাদের বিল ভুল হয়েছে তারা ওয়াসায় গিয়ে অভিযোগ ও ঠিক করে নিয়ে আসছেন।

রাজশাহী পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষের (রাজশাহী ওয়াসা) রাজস্ব কর্মকর্তা-১ মেহেদি হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঠিকাদার পরিবর্তন হওয়ার কারণে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। এ কারণে বিল ভুল হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যেসব গ্রাহকের বিলে ভুল হয়েছে তারা আসলে ঠিক করে দেয়া হচ্ছে। গ্রাহকের সাথে কষ্ট না হয় সেটা দেখা হচ্ছে। ভুল যাতে ভবিষ্যতে না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে। গ্রাহক কষ্ট পাক তা আমরা চাইনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031