IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> রাজশাহীর সবচেয়ে বড় দেয়াল চিত্র

রাজশাহীর সবচেয়ে বড় দেয়াল চিত্র

ধূমকেতু প্রতিবেদক : সম্প্রতি রাজশাহীর উপশহর ৩ নং সেক্টরে এক নকশার উপরে সবচেয়ে বড় দেয়াল চিত্র অঙ্কন করা হয়েছে। এক নকশার উপরে ভিত্তি করে রাজশাহীতে এত বিশাল দেয়াল চিত্র অঙ্কনের ঘটনা এই প্রথম। এর উচ্চতা ১১ ফুট এবং দৈর্ঘ্য ৫৯ ফুট। উদার মনের মানুষ এবং যাদের মধ্যে শিল্পকর্ম ও ভাবাবুক মন রয়েছে আসলেই তারাই পারেন এমন কাজ করতে।

এমনি একজন মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্র চিত্র শিল্পী আবুল বাশার। তিনি এই চিত্রটি অংকন করেছেন। এক যুগ ধরে আপন মনে এই কাজ করে চলছেন। কিন্তু কখনো নিজেকে এতদিন মেলে ধরেননি। তবে তকার চিত্যকর্ষতার পরিচিতি পুরো বাংলাদেশেই রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় দেয়াল চিত্রটিকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস। কেউ দেয়াল চিত্রটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ বা বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এছাড়াও রাস্তা দিয়ে চলাচলকারী অনেক মানুষই থমকে দাঁড়িয়ে দেয়াল চিত্রটি এক পলক দেখে নিচ্ছে। এরমধ্যে ছোট শিশুদের উচ্ছ্বাসই সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। ছবি তুলতে আসা কয়েকজন তরুণ তরুণীর সাথে কথা বলে জানা যায়, রাজশাহীতে নকশার উপর ভিত্তি করে আঁকা এমন দেয়াল চিত্র এর পূর্বে তারা কেউ আর দেখেন নি।

তাই দেয়াল চিত্রটির সাথে নিজেকে স্মরণীয় করে রাখতে এখানে ছবি তুলছেন অনেকেই। স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিন রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ চিত্রটি দেখতে এখানে ভিড় করছে ফলে একটি উৎসবমুখর পরিবেশর সৃষ্টি হয়েছে।

দেয়াল চিত্রটির শিল্পী ইভরহব এর সত্ত্বাধীকারী আবুল বাশারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই কাজটি করতে পারা আমার জন্য এক ভিন্ন রকমের অর্জন। রাজশাহীবাসীর নিকট থেকে যে আন্তরিকতা ও ভালোবাসা পাচ্ছি তা আমাকে বিমোহিত করছে। তবে শিল্পি আবুল বাশার নিজেকে শিল্পীর পরিবতে রং মিস্ত্রি হিসেবে নিজেকে পরিচয় দিতে সাচ্ছন্দ বোধ করেন।

তার মতে, রং তুলি দিয়ে এই সমাজে শিল্প রচনা করা যায়না। কেননা শিল্পের প্রতি এই সমাজ বরাবরই উদাসীন। শিল্পকে মূল্যায়নের যথাযথ ক্ষমতা এখনও এই সমাজের হয়ে উঠেনি। শিল্পী যে একটা পেশা সেটাও খুব কম মানুষ বোঝে। শিল্পকে বিনামূল্যে পাওয়ার আকাঙ্ক্ষা সর্বত্রই। তাই তিনি নিজের শিল্পী পরিচয় পাল্টিয়ে দিয়েছেন রং মিস্ত্রি।

শিল্পটাকে তিনি বলেন কাজ। এটাই যখন তার জীবিকার পথ। জীবিকার উৎস। যেহেতু তিনি একজন সাধারণ মানুষ, সেহেতু নিজেকে সাধারণের কাতারে নামিয়ে এনে মিশে যেতে চাচ্ছেন সমাজের সকল শ্রমজীবী মানুষের চিন্তার সাথে। নিজের কাজটাই একমনে করে যেতে চাচ্ছেন সকল পরিচয়ের উর্ধ্বে গিয়ে। তার প্রতিষ্ঠিত Bfine সারাদেশে কাজ করছে বিভিন্ন ধরনের পেইন্টিং বলে জানান তিনি নিয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news