IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ভবনের উদ্বোধন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ভবনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) স্থায়ী ক্যাম্পাস ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১লা অগ্রহায়ণ, ১৪২৮, ১৬ নভেম্বর, ২০২১) বেলা ১১টায় রাজশাহী নগরীর মতিহার থানার নাটোর রোড সংলগ্ন চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক ও নারীনেত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব, দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধক অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা-কার্যক্রম শুরু হলো। দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ, গৌরব, স্বপ্নপূরণ ও ইতিহাসের দিন। অনুষ্ঠানে অধ্যাপিকা রাশেদা খালেক তাঁর নিজস্ব একখÐ জমি বিশ্ববিদ্যালয়কে দান করেন। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউজিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে।

স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টিবোর্ডের সদস্য-সচিব প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, নিজস্ব ভবনে শিক্ষা-কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বহুগুনে বৃদ্ধি পেল। দক্ষ শিক্ষকের মাধ্যমে মান সম্মত শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেন বেকার থাকতে না হয় সেদিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, ট্রাস্টিবোর্ডের সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার হাসানুল ইসলাম, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, সাদেক আলী, ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝরসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানের সঞ্চালক ছাত্রকল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইট রচিত উদ্বোধনী সঙ্গীত বাজানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031