IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> রাজশাহী >> ভার্চুয়াল কোর্টের বিচারব্যবস্থায় মেডিয়েশন বিষয়টি জনপ্রিয় হচ্ছে : বিচারপতি ইমান

ভার্চুয়াল কোর্টের বিচারব্যবস্থায় মেডিয়েশন বিষয়টি জনপ্রিয় হচ্ছে : বিচারপতি ইমান

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনার কারণে মামলা জট অর্ধেকে কমে এসেছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী।

২৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে টিএসসিসিতে কারেন্ট ট্রেন্ড অব জুডিশিয়াল ডিসিশন ইন বাংলাদেশ ” শীর্ষক সেমিনার আয়োজন করে।

তিনি আরও বলেন, “ভার্চুয়াল কোর্টের বিচারব্যবস্থায় মেডিয়েশন বিষয়টি জনপ্রিয় হচ্ছে কারণ এটির অন্যতম গুণ হচ্ছে সম্পর্ক বজায় থাকে। আর এর মাধ্যমে দ্রুত ও কম খরচে মামলা নিষ্পত্তি সম্ভব। আর আমরা এটাই করার চেষ্টা করছি।”

এছাড়া কারাদন্ডের বিকল্প হিসেবে প্রবেশনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রবেশন সম্পর্কে তিনি বলেন, এর মধ্যে রয়েছে মসজিদ পরিস্কার করা, নামাজ পড়া, বই পড়াসহ অন্যান্য নৈতিক কাজ করা । এতে করে একজন মানুষ নিজেকে সংশোধন করার সুযোগ পায়। এভাবে ১০ জন অপরাধীর মধ্যে ৭ জনই সংশোধিত হয়। ফলে অপরাধীর সংখ্যা কমে যায়।

এতে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরী।

বিচারপতি নাইমা হায়দার বলেন, অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। নারী ও শিশুদের প্রতি বৈষম্যমূলক আইন, অর্থনৈতিক বৈষম্য, গভীরভাবে প্রোথিত পিতৃতন্ত্র, সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় চর্চা যা নারী ও শিশুদের যথাযথ অধিকার থেকে বঞ্চিত করছে। যার ফলে নারীরা এখন লিঙ্গ বৈষম্যের পাশাপাশি অবিরত যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তবে নারীদের প্রতি এসিড নিক্ষেপ, জোর পূর্বক বিবাহ দেওয়া, ইভ টিজিং ইত্যাদি সমস্যা নিরসনে বাংলাদেশের সংবিধানে বেশ কিছু নির্দেশনা আছে। যে নির্দেশিকাগুলি নারী এবং শিশুদের অধিকার সুরক্ষায় তৈরি করা হয়েছে৷

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। এরপরই পেপার উপস্থাপন করেন বিভাগটির অধ্যাপক আবু নাসের ওয়াহেদ। এতে বিভাগটির শিক্ষক, আইনজীবী ছাড়াও অন্তত তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031