IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড
Home >> লাইফস্টাইল >> বর্ষায় চুলের যত্ন নেবেন যে উপায়ে

বর্ষায় চুলের যত্ন নেবেন যে উপায়ে

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ষার সময়ে উপকার ও অপকার দুটোই পাওয়া যায়। বর্ষার সময় প্রকৃতি যেন প্রেমিক হয়ে উঠে। চারদিকে রিমঝিম বৃষ্টি, যা মনকে ছুঁয়ে যায়। ভ্যাপসা গরমের পর বর্ষায় হাফ ছেড়ে বাঁচে মানুষ৷ স্বস্তিদায়ক বর্ষা আসাতে স্বভাবতই খুশি মনে থাকে সবাই৷ কিন্তু চুলের হাল একদমই ভালো থাকে না৷ এ সময়ই সবচেয়ে বেশি চুল ওঠে ও চুলে বিভিন্নরকম সমস্যা দেখা দেয়। যেমন- চুল পড়া, খুসকি, স্ক্যাল্পে ঘামাচি ইত্যাদি৷ তাই এ সব সমস্যা থেকে বাঁচার উপায় জানা দরকার।

বর্ষায় চুলের যত্ন, চুল রক্ষার কিছু টিপস-

১) বৃষ্টির পানিতে চুল ভেজার হাত থেকে সতর্ক থাকুন। চুল ভিজে গেলে সঙ্গে সঙ্গে শুকানোর ব্যবস্থা করুন। চুল ভেজা বেশিক্ষণ রাখবেন না।

২) বর্ষার বৃষ্টিতে চুল ভিজে গেলে অবশ্যই ঘরে এসে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ফেলুন। চুল ভালো করে শুকিয়ে হালকা নারকেল তেল গরম করে চুলে ম্যসাজ করুন।

৩) এই সময় আবহাওয়া আর্দ্র থাকার ফলে চুলে নানা রকমের সমস্যা দেখা দেয়। খুসকি হয় এই সময় বেশি। তাই চুল সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। সপ্তাহে কম করে তিন বার লেবু মেশানো তেল মাথায় ম্যাসাজ করুন।

৪) বর্ষার সিজনে চুল পড়ে বেশি। তাই চুল পড়া কমাতে চুলে যে কোনও স্টাইলিং করা বন্ধ রাখুন। এই সময়টাতে আর্দ্র আবহাওয়ার কারণে খুব সহজে ব্যাকটেরিয়া আক্রমণ করে তাই চুলে যে কোনও কেমিক্যাল প্রোডাক্ট বা হিট সহ্য করার ক্ষমতা কম থাকে।

৫) বর্ষাকালে চুল বেশি পড়ে তাই ভেজা চুল আঁচড়াবেন না। চুল খুব দ্রুত শুকিয়ে ফেলার চেষ্টা করবেন আর মোটা ফাকা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। কখনোই অন্যের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না অথবা নিজের চিরুনি কাউকে ব্যবহার করতে দিবেন না, এতে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে স্কাল্পে বিভিন্ন সমস্যা দেখা দিবে।

৬) বর্ষার দিনে চুল ভালো রাখতে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আমলকি প্রতিদিন খেতে পারলে চুলের গোঁড়া মজবুত হবে। ফল এবং কাঁচা সবজির সালাদ বেশি করে খেতে পারলে চুলের গ্রোথ ভালো হবে। সর্বশেষ পানি পান করুন যত বেশি সম্ভব হয় তত।

৭) চুলকে রক্ষা করার আরেকটি উপায় হল চুল পুরোপুরি ঢেকে ফেলা। সেটা হতে পারে কোনো হ্যাট বা স্কার্ফ দিয়ে। এতে করে চুল সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে রক্ষা পাবে। সঙ্গে চুলে ময়েশ্চার ধরে রাখতেও সহায়তা করবে। হ্যাট বা স্কার্ফ কিন্তু শুধু আপনার চুলকে রক্ষা করবে না বরং আপনাকে ফ্যাশনেবল দেখাতেও সাহায্য করবে।

৮) মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সেটা চুলের জন্য ভালো। ভেজা অবস্থায় মোটেও চুল আঁচড়াবেন না। তাহলে চুল আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকানোর পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়ে নিন।

৯) নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেল, এর সবগুলোই চুলের জন্য খুবই উপকারী। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে তেল লাগান। সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুল অনেক নরম মনে হবে কিন্তু চিটচিটে দেখাবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031