IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ‘বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব’

‘বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেব।

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দেশে সক্রমণের হার এখনও নিম্নগামী জানিয়ে তিনি বলেন, দেশে এখনও আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। করোনা সংক্রমণের হার শতকরা ৩ এর কম। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা বাড়ানো হয়েছে। সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দীপু মনি আরও বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে না। স্বাস্থ্যবিধি মানলে আমরা সংক্রমণ কম রাখতে পারব। এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে মার্চ-এপ্রিলে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে এক মতবিনিমিয়সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মার্চ-এপ্রিলে আবার বাড়তে পারে করোনার সংক্রমণ। তাই পরিস্থিতি মোকাবিলায় জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুতি জানুয়ারিতে শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, দু’একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা কমানো হবে। এসএমএস ছাড়াও ৬০ বছরের কম বয়সি কো-মরবিডিটি রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930