IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> নার্সদের কর্ম ঘণ্টা নির্ধারণ জরুরি

নার্সদের কর্ম ঘণ্টা নির্ধারণ জরুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : অন্যান্য কাজের সাথে চিকিৎসা সেবা পেশার কিছুটা ভিন্নতা আছে। যেহেতু হাসপাতালে ২৪ ঘণ্টাই রোগী ভর্তি থাকে এবং প্রায় ক্ষেত্রেই জরুরি বিভাগ চালু থাকে, সেহেতু একজন নার্সকে তিন শিফটে সকাল/বিকেল ৬ ঘণ্টা, রাতে ১২ ঘণ্টা কাজ করতে হয়।

সাপ্তাহিক একটি ছুটি বাদ দিলে মাসে প্রায় ২৬ দিন কাজ করতে হয়। সবাইকে প্রতিমাসে ৫টি রাত্রিকালীন ডিউটি করতে হয়। বাকি, ২১ সকাল/বিকেল সে হিসবে দাঁড়ায় কর্মঘণ্টা (৫×১২)= ৬০ ঘণ্টা, (৬×২১)= ১২৬ ঘণ্টা, সর্বমোট ১৮৬ ঘণ্টা। জরুরি সময়ে আবার ২৬ দিনের বাইরেও বিভিন্ন সময় বিকেল-সন্ধ্যা-রাতেও কাজ করতে হয়।

চাকরি বিধি অনুযায়ী একজন নার্স সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করবেন। শ্রম আইন ২০০৬ অনুযায়ী রোস্টার ডিউটির ক্ষেত্রে ৪০ ঘণ্টা ডিউটি দৈনিক ৬ দশমিক ৫ ঘণ্টা করে ৬দিন করা যায়। আবার সেটা তিনি সপ্তাহে ছয় দিন কাজ করেও করতে পারেন, আবার দু’দিন ৮+৮ হিসেবে প্রতিদিন ১৬ ঘণ্টা করে এবং একদিন ৮ ঘণ্টা, অর্থাৎ তিন দিনেও করতে পারেন। মোট কথা হল ৪০ ঘণ্টা করতে হবে।

এখন কথা হল, সপ্তাহে ছয় দিন তিন শিফটে পুরো মাসে তিনি অতিরিক্ত ২৬ ঘণ্টা যে কাজ করেন, সেটা তার কর্মঘণ্টা বলে বিবেচিত হবে নাকি সেটা স্রেফ ‘এমনি এমনি’ কাজ?

মোদ্দা কথা হল, হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা ব্যবস্থা চালু রাখা। সেক্ষেত্রে প্রতিজন নার্সের সপ্তাহে ৬ দিন কাজ করার চেয়ে আমার কাছে মনে হয়েছে তিনি মোট ৪০ ঘণ্টা কাজ করছেন কী-না সেটা দেখা বেশি জরুরি। পৃথিবীর উন্নত দেশসমূহে এভাবেই চলে।

এর বাইরে যদি একজন নার্স কাজ করেন, তার জন্য তিনি অতিরিক্ত পারিশ্রমিক পান। ছুটির দিনে কাজ করলে পারিশ্রমিক আরও বেশি হয়। হাসপাতালে কে, কবে কখন কাজ করবেন সেটা স্থানীয়ভাবেই নির্ধারিত হয়।

বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হাসপাতাল পরিচালনার দায়িত্বে যারা থাকেন, তারাই এই ডিউটি রোস্টারটি নিয়মিত তৈরি করতে পারেন।

এখন প্রশ্ন হল, বাকি সময়টা নার্স যেহেতু অতিরিক্ত কাজ করেন সেহেতু এ ধরনের কিছু পাবেন কী-না। এ কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে, তাই এ ব্যাপারে নার্সিং অধিদপ্তর থেকে সুস্পষ্ট নির্দেশনা দরকার।

সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করলে তার জন্য কি একজন নার্স বেতনের অতিরিক্ত পারিশ্রমিক পাবেন? অথবা বিকল্প হিসেবে তার জন্য বাড়তি কি কোন প্রণোদনা থাকবে? নাকি, বাড়তি সময়টা তাকে অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই কাজ করতে হবে।

জনস্বার্থে তাই সরকারি উদ্যেগে কর্মঘণ্টা নির্ধারণ জরুরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031