IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> পুঁজিবাজারে বড় উত্থান

পুঁজিবাজারে বড় উত্থান

share

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতিক সময়ে শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৮ মার্চ) তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২ শতাংশ বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

বিনিয়োগকারীদের কাছে বিএসইসি’র এসব সিদ্ধান্ত ইতিবাচকভাবে গ্রহীত হওয়ায় পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩০.০২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩০.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৯.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪১.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫.৫৯ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত আছে ১০টির। ডিএসইতে এদিন ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৪৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৬৩.৩৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৪১৯.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৭.৬৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ২৬.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৩.৩৬ পয়েন্টে।

এদিনে সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৫২টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৩টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930