IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম প্রায় একশ ডলার বেড়েছে। এতে তিন মাসের মধ্যে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।

এদিকে বিশ্ববাজারে এমন দাম বাড়ায় দেশের বাজারে যেকোনো মুহূর্তে এ ধাতুটির দাম বাড়ানো হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করার দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে সোনার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়।

বাজুস সূত্রে জানা গেছে, দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণের পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম একশ ডলারের ওপরে বেড়েছে। বিশ্ববাজারে সোনার দামে এমন বড় উত্থান হওয়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার (১২ নভেম্বর) বৈঠক করবে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি। যেকোনো মুহূর্তে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

বিশ্ববাজারে সোনার লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের একপর্যায়ে সোনার দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নেমে যায়। তবে এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে সোনার দাম।

দফায় দফায় দাম বেড়ে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৭১ দশমিক শূন্য ৮ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ বা ৯০ দশমিক ৫৪ ডলার।

এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই দাম বেড়েছে ১৬ দশমিক ৩৩ ডলার। টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে সোনার দাম বাড়লো। আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৩৬ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১২৬ ডলার।

সোনার এমন দাম বাড়ায় প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে দামি এ ধাতুটি। এর আগে গত ১৬ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৭০ ডলারের ওপর ছিল। এরপর গত সপ্তাহের শেষ কার্যদিবসের আগে সোনার দাম ১ হাজার ৭৭০ ডলার স্পর্শ করতে পারেনি।

বাজুসের এক সদস্য বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। এর একটি প্রভাব সোনার দামে পড়েছে। যে কারণে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। বিশ্ববাজারে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে বাংলাদেশে অবশ্যই সোনার দাম বাড়াতে হবে। যেকোনো মুহূর্তে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসবে। এমনকি আজই সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সহ-সভাপতি এনামুল হক ভুইয়া লিটন বলেন, গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশ ডলার বেড়েছে। আমরা আজ বৈঠকে বসবো। বৈঠকে দাম পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিশ্ববাজারে সোনার এ দাম বাড়ার আগে প্রায় এক মাস ধরে দরপতন হয়। বিশ্ববাজারে সোনার টানা দরপতন হওয়ার পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর থেকে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। মান অনুযায়ী প্রতি আউন্স সোনার দাম ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমায় বাজুস।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮১৭ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031