IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> ‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’

‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’

দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন।

ধূমকেতু প্রতিবেদক : সংবাদ প্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত হয়।

শনিবার রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। মানুষের কথা মানুষের কাছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও তথ্যের ভিত্তিতেই সাংবাদিকতা করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর সাংবাদিকদের আরও শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখতে হবে। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে কাজ করেন। ফলে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দৈনিক এদিনের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় আরও জোর দেওয়ার আহ্বান জানান। পরে অতিথিদের উপস্থিতিতে দৈনিক এদিনের সম্মেলন উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিট পুলিশের মুখপাত্র গাজিউর রহমান, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশালসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।

এর আগে সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলের শিক্ষার্থী সারা ইসলাম, দ্বিতীয় হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অলিভা আফরিন এবং তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিয়ানা ইসলাম।

‘খ’ বিভাগে প্রথম হয়েছে শাহীন স্কুলের শিক্ষার্থী খালিদ হাসান, দ্বিতীয় হয়েছে একই স্কুলের শিক্ষার্থী ইসমাইল হোসেন এবং তৃতীয় হয়েছে একই স্কুলের শিক্ষার্থী নীল ইসলাম।

‎এদিকে ‎দুপুরে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর ‘তৃণমূলের সাংবাদিকতা ও দায়িত্ব’ শীর্ষক পাঠ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহে সতর্কতা, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। এতে রাজশাহীর কবিগণ কবিতা পাঠ করেন।

পরে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু। তারা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সাফল্য কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানান। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়। এর মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল।

‎আয়োজকেরা জানান, প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পাঠকের কাছে আরও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও শক্তিশালীভাবে তৃণমূলের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31