IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ

বাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী ও দুই বছরের সন্তান রেখে গর্ভে আরেক সন্তান নিয়ে জয়নব আক্তার বিউটি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর বাসা থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পাঁচ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ গৃহবধূ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুই বছরের এক ছেলে সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাবা। মায়ের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করছে ছোট্ট এই শিশু।

জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামের নিজ স্বামীর বাসা থেকে জয়নব আক্তার বিউটি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

জয়নব আক্তার বিউটি ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে।

প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। বর্তমানে জয়নবের গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বামী।

পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এ নিয়ে স্বামী তাকে নিষেধ করলে পারিবারিকভাবে দ্বন্দ্ব দেখা দিত। সর্বশেষ শামীমের সঙ্গে কথিত পরকীয়ার সম্পর্কের জেরেই তিনি স্বামীর বাসা থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন জুয়েল রানা।

জুয়েল রানা বলেন, শামীমের সঙ্গে আগে থেকেই তার যোগাযোগ ছিল। নিষেধ করলেই পারিবারিক দ্বন্দ্ব দেখা দিত। আমাদের সংসারে একটি সন্তান রয়েছে, আরেকটি সন্তান তার পেটে। স্বামী-সন্তানের কথা না ভেবে সে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে বলে আমি মনে করছি।

জয়নব আক্তার বিউটি বর্তমানে কোথায় রয়েছেন কিংবা তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে জয়নব আক্তার বিউটির পিতা জয়নাল আবেদীন বলেন, শুনেছি যে ছেলের সাথে গিয়েছে সে জামাইয়ের বন্ধু। এখন পর্যন্ত তাদের কোন খবর পাইনি। তাদের ফোন নাম্বারও নেই যোগাযোগ করার মত।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031