IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> পুঁজিবাজারে অংশ নিতে পারবেন স্বর্ণ ব্যবসায়ীরাও

পুঁজিবাজারে অংশ নিতে পারবেন স্বর্ণ ব্যবসায়ীরাও

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বর্ণ ব্যবসায়ীরা পুঁজিবাজারে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (১১ ফেব্রুয়ারী) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হলে একটি কোম্পানিকে অন্তত ৩০ কোটি টাকা প্রাথমিক মূলধন লাগে এবং এসএমই’র ক্ষেত্রে সেটি ৫ কোটি টাকা। এ ৫ কোটি টাকা দিয়ে অনেক কোম্পানির পক্ষে তালিকাভুক্ত হওয়া সম্ভব হয় না। সোনা ব্যবসায়ীদের মধ্যেও অনেকে আছে, যারা এ বাধার কারণে পুঁজিবাজারে আসতে পারছে না৷

এক্ষেত্রে বিএসইসি কোনো সুযোগ দেবে কিনা এবিষয়ে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান বলেন, কম্পিউটার অফিস চালায় না কেন, কারণ যদি সবই নিয়মে চলত, তাহলে তো আর মানুষ লাগত না। আমরা আছি তো এগুলো বিচার বিশ্লেষণের জন্যই।

তিনি বলেন, ই-কমার্স সেক্টরেও কিন্তু একই সমস্যা। তাদের কিন্তু আমাদের যে নিয়ম, তিন বছর প্রফিটেবল হতে হয় প্রতিষ্ঠানের পাবলিক মানি নেয়ার আগে। ই-কমার্স সেক্টরে কিন্তু সারা পৃথিবীতে এটা দেখা যায় যে তাদের ৭-১০ বছর লাগে প্রফিটে আসতে। তো, আমরা কিন্তু সেখানে ই-কমার্সের ২-৩টা কোম্পানিকে এরই মধ্যে এসএমই এবং মেইনবোর্ডে স্থান দিয়েছি। এবং সেখানে যে ওয়েভার লাগে সেটা আমরা দিয়ে দেই। আপনাদের সেক্টরে যদি যারা অনেক ভালো ব্যবসা করে আসছেন, এবং এসমএমই বা মেইনবোর্ডে আসতে চান আমরা কিন্তু দেখি জনগণের বিনিয়োগের নিরাপত্তা আছে কিনা, সেটা দেখেই আমরা দিয়ে দিই। সুতরাং এখানে যদি ছোটখাটো কোনো ছাড় দিতে হয়, সেটা আমরা সহজেই দিতে পারবো।

প্রসঙ্গত, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত ৩ দিনব্যাপী মেলা হচ্ছে আইসিসিবিতে। এ মেলার নিয়মিত আয়োজনের পাশাপাশি প্রতিদিন দুটি করে সেমিনার হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031