IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তল ও ককটেলসহ যুবক আটকএনবিআর আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার শাস্তি প্রত্যাহারমায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ৩০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ

৩০ বিলিয়নের নিচে নামল রিজার্ভ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত কমে আবার ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি মার্কিন ডলারের নিচে নেমে গেছে। বৃহস্পতিবার রিজার্ভ কমে ২ হাজার ৯৯৭ কোটি ডলারে নামে, যা গত বুধবার ছিল ৩ হাজার ১১৬ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) আমদানি দায় বাবদ ১০৯ কোটি ৬৭ লাখ ডলার পরিশোধ করার কারণে রিজার্ভ কমেছে। রিজার্ভের অর্থে এবার মে-জুন সময়ের আমদানি দায় পরিশোধ করা হয়।

এর গত মে মাসে দুইবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। প্রথমবার ৭ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুকে ১১৮ কোটি ডলারের আমদানি বিল দেওয়ায়, আর পরেরবার ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করায় রিজার্ভ কমে। এরপর বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন সহযোগী সংস্থার দেওয়া ঋণের অর্থ রিজার্ভে যুক্ত হয়। ফলে রিজার্ভ ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। আকুর বাকি দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দুই মাস পরপর লেনদেনের অর্থ পরিশোধ করতে হয়।

দেশে গত বছরের এপ্রিল থেকে ডলারের সংকট শুরু হয়। ফলে ডলারের দাম ৮৮ টাকা থেকে বেড়ে ১০৯ টাকা হয়েছে। ২০২১ সালে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি ডলারে উঠেছিল। পরে তা কমতে শুরু করে। তবে নানা উদ্যোগের পর তুলনামূলক চাহিদা কমায় বর্তমানে ডলার সংকট কিছুটা কমেছে। ব্যাংকগুলো এখন ১০৮ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয় কিনছে। আর রপ্তানি আয় নগদায়নে দাম দিচ্ছে ১০৭ টাকা ৫০ পয়সা।

আন্তব্যাংক পর্যায়ে ডলারের দাম সর্বোচ্চ ১০৯ টাকার মধ্যে রাখার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়ে দিয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তারা মূলত বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দাম নির্ধারণ করে থাকে। সেই সঙ্গে তারা বলেছে, আমদানিতেও ডলারের দাম সর্বোচ্চ ১০৯ টাকা রাখতে পারবে। এদিকে বাংলাদেশ ব্যাংকও এখন ব্যাংকের দামেই ডলার বিক্রি করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031