IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘বিশ্বব্যাংকের বাজেট সহায়তা আশা করছে সরকার’

‘বিশ্বব্যাংকের বাজেট সহায়তা আশা করছে সরকার’

‘বিশ্বব্যাংকের বাজেট সহায়তা আশা করছে সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, বাংলাদেশ চলতি বছরের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা আশা করছে।

তিনি বলেন, ‘আমরা এ বছরের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা আশা করছি। এটি চূড়ান্ত হওয়ার পর আপনারা জানতে পারবেন।’

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করেন। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালেহউদ্দিন বলেন, বিশ্বব্যাংক দলটিকে প্রয়োজনীয় সংস্কারের জন্য অবিলম্বে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘যেহেতু বিশ্বব্যাংক আমাদের সবচেয়ে বড় বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। তাই তাদের কাছ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আকারে আমাদের বিশেষ সহায়তার প্রয়োজন।’

উপদেষ্টা বলেন, ‘তারা ইতিবাচক ও খোলা মনে আমাদের এ সহায়তা দিতে সম্মত হয়েছেন। তাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। প্রধানত কিভাবে সংস্কার করা যায় সে ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা হবে।’

সরকার বিশ্বব্যাংকের কাছে নতুন করে ২ বিলিয়ন ডলার চেয়েছে কি-না জানতে চাইলে সহায়তার পরিমাণ প্রকাশ না করে সালেহউদ্দিন বলেন, বিষয়টি পরে চূড়ান্ত করা হবে।

অর্থ উপদেষ্টা আরো বলেন, প্রতিটি সহায়তা বাস্তবায়নযোগ্য শর্ত ও পদক্ষেপের সমন্বয়ে হয়ে থাকে। সংস্কারসমূহ বাস্তবায়নযোগ্য হতে হবে, অন্যথায় আমরা সেগুলো সম্পন্ন করতে পারবো না, দাতারাও সহায়তা দিতে পারবেন না।
তিনি আরও বলেন, সরকার বিশ্বব্যাংককে অনুরোধ করেছে যাতে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নযোগ্য হয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে এবং এ ব্যাপারে বিশ্বব্যাংক বাংলাদেশ ব্যাংককে চারটি শর্ত দিয়েছে।

দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার ও কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার জন্য বিশেষভাবে এই পরিমাণ ব্যবহার করতে হবে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বিশ্বব্যাংকের কর্মকর্তারা বৈঠক করেন।

সূত্র জানায়, ঋণের ৭৫০ মিলিয়ন ডলার অবশ্যই নীতি সংস্কারের জন্য বরাদ্দ করতে হবে। ডিসেম্বরে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ঋণ সুরক্ষিত করার শর্ত হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নিষ্ক্রিয় (নন-পারফরমিং) ঋণ পুনরুদ্ধারের জন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা, ঋণের প্রকৃত সুবিধাভোগী নির্ধারণের জন্য নীতিমালা প্রণয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ফরেনসিক অডিটের সুযোগ নির্ধারণ করা এবং নিয়ন্ত্রণমূলক প্রয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি পৃথক বিভাগ তৈরি করা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31