IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> অর্থনীতি >> ফোরামের ইশতেহারে গুরুত্ব পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি কারখানা

ফোরামের ইশতেহারে গুরুত্ব পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি কারখানা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমই) এর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ফোরাম। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করা হয়।

ফোরামের ইশতেহারে ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি কারখানার সুযোগ-সুবিধা বৃদ্ধি, ব্যবসা থেকে প্রস্থান নীতি প্রণয়ন, পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহি নিশ্চিত, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি সক্ষমতা বাড়ানো, উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরুর আগে প্রস্তুতি সম্পন্ন করা, শ্রমিককল্যাণ ও স্বচ্ছ–পরিচ্ছন্ন বিজিএমইএ গঠনের মাধ্যমে টেকসই পোশাকশিল্প গড়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন, প্রার্থী এম এ রহিম, ফয়সাল সামাদ, আসিফ ইব্রাহিম, মাহমুদ হাসান খান প্রমুখ।

দলনেতা এ বি এম সামছুদ্দিন বলেন, পোশাকশিল্পের সামনে কঠিন চ্যালেঞ্জ। তৈরি পোশাকের দাম কমছে, রপ্তানিও কমছে। দুর্বল চুক্তিপত্রের সুবিধা নিচ্ছেন বিদেশি ক্রেতারা। পোশাক রপ্তানির পর আবার অর্থ পাওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধান করতে হলে বিজিএমইএর আগামী পর্ষদকে ২৪ ঘণ্টা কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে পোশাকশিল্পের ভাবমূর্তি উন্নয়ন, ব্যবসা পরিচালনার ব্যয়ভার কমানো ও বাজার সম্প্রসারণে সবচেয়ে বেশি জোর দেবে ফোরাম।

ব্যবসা পরিচালন ব্যয় কমানো ও সহজীকরণ করার ক্ষেত্রে ফোরাম রপ্তানির জন্য স্থানীয়ভাবে সংগৃহীত সব পণ্য বা সেবায় ভ্যাট মওকুফ, আগামী পাঁচ বছর রপ্তানির বিপরীতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ বলবৎ রাখা, নগদ সহায়তার ওপর আয়কর কর্তন বন্ধ করা, লাইসেন্স নবায়নের সময়সীমা পাঁচ বছরে উত্তীর্ণ করা, প্যাকিং ক্রেডিটের সুদহার কমানো ইত্যাদির প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য নগদ সহায়তা ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করা, কারখানা নির্মাণে গ্যাস-বিদ্যুতের সংযোগে ফাস্ট ট্র্যাক সেবা প্রদান, কারখানা স্থাপনের সুদের হার ৫০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম।

ইশতেহার নিয়ে রুবানা হক বলেন, আমরা ১৩ জায়গায় নজর দিয়েছি। তবে আমাদের মূল লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান পর্ষদের গত দুই বছরের মূল্যায়ন নিয়ে তিনি বলেন, প্রতিদিনের যুদ্ধে ব্যস্ত থাকতে হয়েছে। সে জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সেভাবে করা যায়নি। তার ওপর করোনা আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। ব্যবসা থেকে প্রস্থান নীতিমালা করতে না পারাটা আমাদের পর্ষদের দুর্বলতা।

আগামী ৪ এপ্রিল রোববার বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদে সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট দেবেন ২ হাজার ৩১৩ তৈরি পোশাকশিল্প মালিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930