IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> অর্থনীতি >> রেমিট্যান্সে রেকর্ড

রেমিট্যান্সে রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : গেলো ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আলোচ্য সময়ে প্রবাসীরা ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ২০১৯-২০ অর্থ বছরের চেয়ে ২ লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। শতকরার হিসেবে ৩৬ দশমিক ১০ ভাগ বেশি। ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ডলার। সোমবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রনোদনা দিয়ে আসছে সরকার। কোনো কোনো ব্যাংক সরকার ঘোষিত প্রণোদনার সঙ্গে অতিরিক্ত বোনাসও দিচ্ছে রেমিট্যান্সের উপর। এতে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হচ্ছে। যা রেমিট্যান্সের নতুন রেকর্ড সৃষ্টি করতে সহায়তা করেছে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গেলো অর্থবছরের শেষে মাস জুনে প্রবাসীরা ১৯৪ কোটি ডলার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পুরো অর্থবছরে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

এদিকে, গেল অর্থবছর বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে ৭৪৫ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর পরের অবস্থানে রয়েছে অগ্রনী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২৮২ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ২৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রাস্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

গেল অর্থবছরে প্রবাসীরা সরকারী ৬টি ব্যাংকের মাধ্যমে ৬১০ কোটি ৬২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকে মাধ্যমে ৪১ কোটি ৩০ লাখ ডলার, বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৮১৪ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ৮ ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। কোনো কোনো ব্যাংক ৩ শতাংশ হারে প্রানোদনা দিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930