IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> ‘বিএইচবিএফসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা করা হবে’

‘বিএইচবিএফসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশবাসীর আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) অনুমোদিত মূলধনের পরিমান বৃদ্ধি করে ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করা হবে।

রোববার (৭ নভেম্বর) পূর্বানী হোটেলে বিএইচবিএফসির ঋণের কিস্তি পরিশোধে সোনালী ই-সেবার অনলাইন জমা ব্যবস্থার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী বলেন, বিএইচবিএফসি যখন যাত্রা শুরু করে, তখন প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধনের পরিমান ছিল ১১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান ১১০ কোটি টাকা ছিল।

তিনি বলেন, আবাসন খাতে দিন দিন চাহিদা বাড়ছে, সেই চাহিদা পূরণে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদে এ সংক্রান্ত একটি আইন পাস করার প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, আশা করা যায় আইনটি পাশ হলে বিএইচবিএফসির অনুমোদিত মূলধনের পরিমান ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান ৫০০ কোটি টাকা হবে।

মুস্তফা কামাল বলেন, বিএইচবিএফসির ঋণের কিস্তি অনলাইনে জমা করার ব্যবস্থা চালু করা নি:সন্দেহে একটি মহতী উদ্যোগ। এর ফলে গ্রাহক সেবা সহজ ও দ্রুত হবে। সোনালী ই-সেবা পদ্ধতিটি ডিজিটাল বাংলাদেশ প্লাটফর্মের অনন্য সংযোজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, উপযুক্ত গ্রাহক নির্বাচন করে ঋণ প্রদান ও নিয়মিতভাবে ঋণ আদায়ের সাফল্য বিএইচবিএফসির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তিবাসীদের জন্য স্বল্পমূল্যে ফ্লাট নিমার্ণ, সরকারি কর্মচারীদের জন্য গৃহঋণ এবং গৃহহীন জনসাধারণের জন্য আশ্রয়নসহ সকল স্তরের মানুষের জন্য গৃহ ঋণের সংস্থান করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ‘মুজিব বর্ষে আমাদের লক্ষ্য, একজন মানুষও ঠিকানা বিহীন থাকবে না, গৃহহারা থাকবে না’।

বিএইচবিএফসির ঋণের কিস্তি অনলাইনে জমা করার ব্যবস্থা চালু হওয়ায় প্রতিষ্ঠানটির ঋণের কিস্তিসহ সব রকম বিক্রয়যোগ্য ফরমের মূল্য ও সরকার নির্ধারিত ফি এখন যেকোন স্থান থেকে তাৎক্ষণিক পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের সোনালী ই-সেবা পেমেন্ট গেটওয়ে থেকে গ্রাহকের নিজ একাউন্টের টাকা স্থানান্তর, ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জমা পরবর্তীতে জমাকৃত অর্থের তথ্য এবং বিদ্যমান ঋণ স্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে অটো জেনারেটেড ভাউচার এবং এসএমএস এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন।

সূত্র-বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031