IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> মার্জিন ঋণের শর্ত শিথিল করেছে বিএসইসি

মার্জিন ঋণের শর্ত শিথিল করেছে বিএসইসি

ধূমকেতু নিউজ ডেস্ক : পুঁজিবাজারে শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যমান ১:০.৮০ ঋণ সুবিধার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৫ নভেম্বর) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। পরবর্তী আদেশ জারি না করা পর্যন্ত এই ঋণ-সুবিধা বহাল থাকবে বলেও নির্দেশনায় বলা হয়। ফলে অনির্দিষ্ট সময় পর্যন্ত, ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ১০০ টাকা নিজস্ব মূলধনের বিপরীতে ৮০ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। মার্জিন ঋণের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। যেসব কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও ) ৪০ বা তার কম, সেসব কোম্পানির শেয়ারেই কেবল মার্জিন ঋণ দেয়া যাবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ আগস্ট বিএসইসির এক নির্দেশনায় বলা হয়েছিলো, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান ৮ হাজার পয়েন্ট পর্যন্ত থাকলে ১:০.৮০ হারে মার্জিন ঋণ পাওয়া যাবে।

পুঁজিবাজারে গত বছরের মাঝামাঝি সময় থেকে বাজারে সূচক ও লেনদেন বাড়তে থাকে। গত বছরের ৩০ জুন ডিএসইএক্সের অবস্থান ছিলো ৩ হাজার ৯৮৯ পয়েন্ট। এর পর থেকে ধারাবাহিক উর্ধগতির মধ্য দিয়ে চলতি বছরের অক্টোবরে এটি ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে।

কিন্তু এর পর থেকেই সূচকের অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে পড়ে। সূচক কমে ৭ হাজার পয়েন্টের নিচে চলে আসে। মনে করা হচ্ছে, মার্জিন ঋণ সুবিধা সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সৃষ্ট আস্থাহীনতার কারণেই বাজার বারবার থমকে যাচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএসইসি ঋণ-সুবিধার সর্বোচ্চ সীমার সাথে সূচকের অবস্থানের শর্ত শিথিল করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930