IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> জমি সংক্রান্ত বিরোধে মেয়র-কাউন্সিলরসহ কারাগারে ২৬ জন

জমি সংক্রান্ত বিরোধে মেয়র-কাউন্সিলরসহ কারাগারে ২৬ জন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর, সার্ভেয়ারসহ ২৬ জন আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগে হওয়া মামলায় জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম হুমায়ন কবির এ আদেশ দেন।

রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতি খান, দুইজন কাউন্সিলর মুন্না ও সাদেক আলী এবং পৌরসভার সার্ভেয়ার বারিউল ইসলামসহ ২৬ জনকে আসামীর সকলকেই কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নুনগোলা প্রসাদপুর মহল্লার মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মারধর ও জমি থেকে উচ্ছেদের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এপিপি আঞ্জুমান আরা জানান, রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমিজমা সংক্রান্ত ঘটনায় মারধরের অভিযোগ এনে রহনপুর পৌর মেয়র মতিউর রহমানসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় সোমবার দুপুরে মেয়রসহ ২৬ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এসময় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাদি নাজমা বেগম মামলায় অভিযোগ করেন, গত বছরের ০২ সেপ্টেম্বর মেয়র মতিউর রহমান মতি খানসহ তার লোকজন নিয়ে নাজমা বেগমের নিজস্ব জমিতে হামলা করে। এসময় তার ছেলেদেরকে মারধর করে মেয়রের লোকজন। এছাড়াও পাঁকা দেয়াল ভেঙে পড়ে থাকা নির্মাণ সামগ্রী নিয়ে যায় মেয়রের লোকজন৷ হামলার পর মেয়রের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করেন মামলার বাদি নাজমা বেগম। পরে এনিয়ে গত ১৬ সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন নাজমা বেগম।

মামলার বাদি নাজমা বেগমের বড় ছেলে নাজমুল ফেরদৌস মুঠোফোনে বলেন, আমাদের নিজের জমির উপর মেয়র অহেতুক জুলুম করেছে। এমনকি গুন্ডা-মাস্তান নিয়ে এসে হামলা করে আমাদের সীমানা প্রাচীর ভেঙেছে। যা সম্পূর্ণ অন্যায়। এমনকি এসবের পর প্রাণনাশের হুমকিও দিচ্ছিলো আমাদের পরিবারের সদস্যদের। তাই বাধ্য হয়েই আদালতের আশ্রয় নিয়েছি। পরে মামলা করা হলে আজকে আসামীরা জামনি আবেদন করলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামীরা হলেন, নুনগোলা প্রসাদপুর মহল্লার মৃত সেতাব উদ্দিনের ছেলে আকবর আলী, মৃত ইসমাইল কাদরীর ছেলে জামিল আলম কাদরী, তার ভাই বকুল কাদরী, মুকুল কাদরী, একই এলাকার মৃত সাদিকুলের ছেলে নূর, মৃত ভদু মন্ডলের ছেলে অনু, মাদরাসা মোড়ের সাত্তারের ছেলে আতিক, একই এলাকার নাদিম ওরফে টুটুল, মুনুর ছেলে বুলু, কলোনীমোড়ের মৃত কসিমুদ্দিনের ছেলে নাজু, উদয়নগরের বাবলুর ছেলে কাশেম, লতিফের ছেলে রুবেল, মালেকের ছেলে শাহিন, বড়বাজারের মুনসুরের ছেলে পরাগ, যাতাহারার আমিনের ছেলে শরীফ, আফজালের ছেলে মাহিদুর, জালালের ছেলে রফিক, মৃত ভন্ডুল মন্ডলের ছেলে লুথু মন্ডল, কাউয়ুম মাস্টারের ছেলে সাউন, মেসাহাক খানের ছেলে হাবিবুর হবি, আফজালের ছেলে রবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31