IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাইয়ের ফাঁসি

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ছোট ভাইকে হত্যা, বড় ভাইয়ের ফাঁসি

ধূমকেতু নিউজ ডেস্ক : গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, এ মামলাটি তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর আহমেদ শাওনের পরকীয়া ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি ভাই সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গোবরের ডিপির নিচে পুতে রাখেন।

এ ঘটনায় পরদিন সাগরের অপর বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন পুলিশ বাড়ির সামনের গোবরের নিচ থেকে লাশ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহম্মেদকে আটক করে। পরবর্তীতে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31