IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> বদলগাছীতে বউ রেখে বাল্য বিয়ে করতে গিয়ে জেল হাজতে বর

বদলগাছীতে বউ রেখে বাল্য বিয়ে করতে গিয়ে জেল হাজতে বর

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ঘরে বউ রেখে ২য় বার বাল্য বিয়ে করতে গিয়ে বরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে।

জানা যায়, উপজেলার তাজপুর গ্রামে সিদ্দিক দেওয়ান এর পুত্র মিজানুর রহমান (২৬) এক বছর পূর্বে বিয়ে করেছে। বর্তমানে মিজানুর তার এক খালার মাধ্যমে প্রভাবিত হয়ে ২য় বিয়ে করতে উম্মাদ হয়ে উঠেন। তার ঐ খালার মধ্যস্থতায় বৈকুন্ঠপুর গ্রামে ১৪ বছর বয়সি এক সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পর বর যেন উড়ন্ত বলাকার মত পূবাল হাওয়ায় দুলতে থাকে।
গত সোমবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। বিয়ে হবে বৈকুন্ঠপুর গ্রামে মেয়ের বাড়িতেই। বাল্য বিয়ের খবর পেয়ে বেরসিখ থানা পুলিশ বাধা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয়। থানা পুলিশের কাছে অঙ্গিকার কওে বলেছিল এ বিয়ে তারা আর করবে না। কিন্তু বরের উরন্ত ডানা যেন মাটিতেই পরছে না। তারা সোমবার দিবাগত রাতে দোনইল গ্রামে বরের এক আত্মীয়ের বাড়িতে আবারও বিয়ের আয়োজন করে।

রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ১০৯ নম্বরে ফোনের মাধ্যমে আবারও জানতে পারে বাল্য বিয়ের বিষয়টি।

অবশেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রাত ২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর মিজানুর রহমানকে এক বছরের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করে ও অনাদায়ে আরো ৩ মাস জেল দেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে বর মিজানুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031