IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> সিরাজগঞ্জে ১০ জুয়াড়ীকে ১৫ দিনের কারাদন্ড

সিরাজগঞ্জে ১০ জুয়াড়ীকে ১৫ দিনের কারাদন্ড

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের এনায়েতপুর ১০ জন আইপিএল জুয়াড়ীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে র‌্যাব -১২ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী এলাকার গাজী শেখের ছেলে ফজল হক(২৭), আঃ পাষানের ছেলে নুর ইসলাম(২৪), মোহাম্মদ আলীর ছেলে ইয়াসিন (২৫), মোতালেব শেখের ছেলে ইমরান (১৯), মজিবর শেখের ছেলে হোসেন আলী (৩১), আজুগড়া এলাকার হাসমত আলীর ছেলে শুকুর আলী (২২), নুরুল ইসলামের ছেলে সোহেল (২২), ফটিক শেখের ছেলে ইমদাদুল (১৯), মৃত আব্দুর রহমানের ছেলে ইউসুফ (২৬) ও মাধবপুর এলাকার গণেশ পালের ছেলে অমর পাল।

র‌্যাব -১২ সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার গোপন সাংবাদের ভিত্তিতে তার নেতৃতে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী পাওয়ার ক্লাবে অভিযান চালায়। এসময় প্রকাশ্য আইপিএল জুয়া খেলার অপরাধে ১০ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ০৮ হাজার ২৫৭ টাকা, ০৮ টি মোবাইল, ১২ টি সিম,ওয়ালটন টিভি ০১টি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিনের আদালতে হাজির করা হয়। সেখানে প্রকাশ্যে আইপিএল জুয়া খেলার অপরাধে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031