IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা
Home >> কৃষি >> রাণীনগরে আধুনিক কৃষি যান্ত্রীকরণের দিকে ঝুঁকছে কৃষকরা

রাণীনগরে আধুনিক কৃষি যান্ত্রীকরণের দিকে ঝুঁকছে কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দিন দিন আধুনিক কৃষি যান্ত্রিকরনের দিকে ঝুঁকছে কৃষকরা। শ্রমিক সংকট দূর করতে, স্বল্প সময়ে জমি চাষ করতে, জমিতেই ফসল বিশেষ করে ধান কাটা-মাড়াই ও সময়-খরচ বাঁচাতে প্রতিবছরই সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে প্রদান করা হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নানা ধরনের কৃষি যন্ত্র। আর এই কৃষি যন্ত্রগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছেন কৃষকরা আর সফল হচ্ছে সরকারের গৃহিত কৃষিকে আধুনিকায়ন করার গৃহিত কর্মসূচি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বছরের প্রতি মৌসুমে সরকারের পক্ষ থেকে ভর্তুকিতে সিডার পাওয়ার ট্রেলার, হার্ভেস্টার মেশিন, গার্ডেন ট্রেলার, ধান মাড়াইয়ের মেশিনসহ নানা ধরনের কৃষি যন্ত্রগুলো প্রদান করা হচ্ছে। পুরাতন চাষাবাদ থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষিতে দেশের কৃষকদের যুক্ত করতে সরকারের এই পদক্ষেপ দারুন ভাবে প্রভাব ফেলেছে। এই কৃষি যান্ত্রিকরণের কারণে কম সময়ে ও কম খরচে চাষাবাদের পাশাপাশি ফলনও বৃদ্ধি পেয়েছে অনেকগুন। যেসব কৃষকদের কৃষি যন্ত্রগুলো নেওয়ার সামর্থ নেই সেই বিষয়টি সমাধান করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষি সমবায় সমিতির মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের মেশিনগুলো প্রদান করা হয়েছে। যে কোন কৃষক এই যন্ত্রগুলো ভাড়া নিয়ে তাদের চাষাবাদের প্রয়োজন পূরণ করতে পারছেন। এছাড়াও অল্প জমি চাষের জন্য গার্ডেন ট্রিলার মেশিনটি কৃষকদের মাঝে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে।

উপজেলার রাণীনগর বাজারের টুটুল বলেন, বাগানসহ অন্যান্য ছোট ছোট পরিত্যক্ত জায়গায় বড় পাওয়ার ট্রেলার মেমিন দিয়ে চাষ করা সম্ভব নয়। তাই আমি কৃষি অফিস থেকে একটি গার্ডেন ট্রেলার মেশিন নিয়েছি। মেশিন দিয়ে আমার বাগানসহ ছোট ছোট পরিত্যক্ত জায়গা ইচ্ছে মাফিক চাষ করে এখন বিভিন্ন ধরনের ফসল ফলাচ্ছি। ওই মেশিন দিয়ে আশেপাশের মানুষেরও চাহিদা পূরন করছি। আমি গার্ডেন ট্রেলার মেশিন নিয়ে অনেক উপকৃত হয়েছি।

উপজেলার রাজাপুর গ্রামের কৃষক হামিদুল হক বলেন, চলতি আমন মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য তেমন শ্রমিক খুজতে হয়নি। হার্ভেস্টার মেশিন দিয়ে প্রতি বিঘা জমির ধান ২হাজার টাকা করে কাটা ও মাড়াই করে নিয়েছি। এতে করে আমার খরচ ও সময় অনেক কম লেগেছে। এই সব মেশিন পাওয়াতে আমরা কৃষকরা অনেক ভাবে উপকৃত হচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আমাদের মূল চালিকা শক্তিই হচ্ছে কৃষি। তাই কৃষিকে পুরাতন পদ্ধতিতে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই কৃষিকে আধুনিকায়ন করা নিয়ে বর্তমান সরকারের মিশন ও ভিশনকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। উপজেলার কৃষকদের পুরাতন চাষাবাদ পদ্ধতি থেকে ফিরিয়ে এনে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি যান্ত্রিকরণের দিকে নিয়ে আসতে চলতি আমন মৌসুমে ভর্তুকিতে ৫টি সিডার পাওয়ার ট্রেলার মেশিন ৫জন কৃষককে প্রদান করা হয়েছে।

এছাড়াও ১৪টি গার্ডেন ট্রেলার মেশিন ইতিমধ্যেই বিতরন করা হয়েছে। বর্তমানে এই মেশিনটি কৃষকদের মাঝে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। জমি ফেলে না রেখে একই জমিতে একাধিক ফসলের দ্বিগুন ফলন পেতে এই কৃষি যান্ত্রিকরনের কোন বিকল্প নেই। আমি আশাবাদি একসময় দেশের সকল কৃষকই আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি যন্ত্রের মাধ্যমে সকল চাষাবাদ করবেন। এতে করে দেশের কৃষকরা যেমন লাভবান হবেন তার সঙ্গে সরকারের কোষাগারে জমা হবে দ্বিগুনের চেয়ে বেশি রাজস্ব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031