IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন’স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতমোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভাগোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলগোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : স্পেনে দ্রুতগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাদ্রিদের দক্ষিণে উরদার কাছে স্থানীয় সময় আজ সকালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে আঞ্চলিক সরকারি সূত্রগুলো স্পেনের বার্তা সংস্থা ‘এফে’-কে জানিয়েছে।

কাস্তিয়া-লা মানচার কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি অপারেটর ‘ইরিয়ো’ -এর একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্য একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেননি যে, ‘ইরিয়ো’ ট্রেনটি থেমে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনটি সেটির পেছনে ধাক্কা দিয়েছিল কি না।

উরদা শহরটি মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করছেন এবং জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ট্রেনের এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানান, যাত্রা শুরুর প্রায় ৪০ মিনিট পর একটি তীব্র ধাক্কা অনুভূত হয়।

ঘটনাস্থলে দমকলকর্মী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি সেবা কর্মীদের পাশাপাশি তিনটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরকার মনে করছে সিগন্যালিং-সংক্রান্ত ত্রুটি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

দেশটির জাতীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান রেনফে ট্রেন দুটিতে থাকা যাত্রীদের স্বজনদের জন্য একটি সহায়তা হটলাইন চালু করেছে।

এদিকে, পার্লামেন্ট দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, এ খবরে তিনি “মর্মাহত”। তিনি আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থনও প্রকাশ করেন।

গত জানুয়ারিতে একই রুটে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ