IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> ব্র্যাকের আলু বীজ কিনে হতাশায় কৃষকরা, পায়নি ক্ষতিপূরণ

ব্র্যাকের আলু বীজ কিনে হতাশায় কৃষকরা, পায়নি ক্ষতিপূরণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ব্র্যাকের আলুবীজ কিনে রোপণ করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়েছে। এ ঘটনায় গত ২ জানুয়ারী রোববার মোহর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এসব কৃষকেরা ক্ষতিপূরণ তো পায়নি, উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে কথিত আপোষনামায় স্বাক্ষর নেয়া হয়েছে। এদিকে ব্র্যাকের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের আলুবীজ কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বীজ ডিলারকে আটক ও ক্ষতিপুরুণের দাবিতে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠেছে।

স্থানীয় কৃষকেরা জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারের ব্র্যাকের বীজ ডিলার মোর্তুজা সোনার। কিন্তু অধিক মুনাফার আশায় গোপণে দীর্ঘদিন ধরে তিনি নীতিমালা লঙ্ঘন ও চোরাপথে তানোর-গোদাগাড়ী, মান্দা এবং পবা উপজেলাসহ বিভিন্ন এলাকায় আলুবীজ ও রাসায়নিক বিক্রি করে আসছেন। এসব বীজ সার বিক্রিতে কোনো রশিদ দেয়া হয় না।

জানা গেছে, ব্র্যাকের আলুবীজ ডিলার মোর্তুজা সোনার ব্র্যাকের উচ্চ ফলনশীল আলুবীজ বলে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর গ্রামের কীটনাশক ব্যবসায়ী মেসার্স সোহান ট্রেডার্সের কাছে বিক্রি করেছেন। এদিকে মোহর, লসিরামপুর ও শুকদেবপুর গ্রামের কৃষকেরা সোহান ট্রেডার্স থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে ব্র্যাকের এসব আলু বীজ (বি-গ্রেড) কিনে রোপণ করে। কিন্তু ভেজাল ও নিম্নমাণের বীজের কারণে গাছ গজায়নি। এতে কৃষকেরা চরম বিপাকে পড়েছে। অথচ এখন পর্যন্ত প্রতি বিঘা আলু চাষে কৃষকের প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,গত ৩ জানুয়ারী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের কথা বলে তানোর পৌর এলাকার কাশেমবাজার ডেকে নেয়া হয়। পরে স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে ব্যবসায়ী মোর্তুজা ও দুলাল কৃষকের কাছে থেকে কৌশলে তাদের স্বাক্ষর নিয়ে আপোষনামা লিখে নিয়েছে। এখন প্রশ্ন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার কাছে করা অভিযোগ একজন কাউন্সিলর কি আপোষরফা করতে পারেন?

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, দ্রুত ক্ষতিপূরুন না পেলে তারা মানববন্ধন কর্মসূচি দিবেন।

এবিষয়ে মেসার্স সোহান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী দুলাল মন্ডল বলেন, তিনি ধুরইল বাজারের ব্র্যাকের বীজ ডিলার মোর্তুজা সোনারের দোকান থেকে এসব বীজ কিনেছেন এর দায় মোর্তুজার। কারণ তিনি ব্র্যাকের প্যাকেট রিপ্যাক করে নিম্নমানের বীজ দেয়ায় এমনটি হয়েছে বলে তিনি মনে করছেন।

তিনি বলেন, চলতি মাসের ৩ জানুয়ারি মঙ্গলবার কাশিমবাজার বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সমঝোতা করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ধুরইল বাজারের ব্র্যাকের বীজ ডিলার মোর্তুজা সোনার বলেন, দুলাল তার ঘরে রাসায়নিক সারের সঙ্গে আলু বীজ রাখায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি মোহনপুর উপজেলার ডিলার হয়ে তানোর উপজেলায় বিক্রি করেন কিভাবে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, অভিযোগ দেওয়ার পর পুনরায় কৃষকরা উত্তোলন করে নাকি আপোষ মিমাংসা করেছেন। আপনার কাছে অভিযোগ দিয়েছে কোন ব্যবস্থা হয়েছে কি জানতে চাইলে তিনি জানান অভিযোগ তুলে নিলে আমাদের কিছুই করনীয় নাই বলে এড়িয়ে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930