IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> রায়গঞ্জে আমন ধান পরিচর্চায় ব্যস্ত কৃষক

রায়গঞ্জে আমন ধান পরিচর্চায় ব্যস্ত কৃষক

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন জমিতে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কয়েক বছর ধরেই ধানের ফলন ভাল হচ্ছে, দামও ভালো পাচ্ছেন উপজেলার কৃষকেরা।

ধানের ফলন ও দাম বেশি পাওয়ার আশায় এবারও আমন ধানের জমিতে সার কীটনাশক প্রয়োগ করতে দেখা গেছে অধিকাংশ কৃষকদের। এমনকি ধানের ভাল ফলনের আশায় ধানের আগার বাড়তি অংশও কেটে ফেলছেন অনেকেই। শুধু তাই নয়, নিবির পরিচর্চায় কৃষকরা তাদের জমিতে সকাল বিকাল কাজ করে যাচ্ছেন।

উপজেলার বোয়ালিয়ারচঁর গ্রামের আব্দুল আজিজ জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এ বছরেও আমন ধানের ভাল দামের আশায় তিন বিঘা জমিতে রোপণ করেছি। এখন ধানের জমি থেকে আগাছা, ধানের বাড়তি অংশ ও শেওলা পরিষ্কার করছি।

এদিকে ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাঁতী গ্রামের কৃষক আস্তা প্রামানিক বলেন, আমন চাষে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন। তাছাড়া এবার সার পেতে তেমন কোনো অসুবিধাও হয়নি আমাদের মতো কৃষকদের। ভালো ফলন পেলে ও ধানের বাজার মূল্য ঠিক থাকলে চলতি মৌসুমে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে মনে করছেন উপজেলার কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031