IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> দেশে বৃহত্তর ক্যাকটাস পার্ক তৈরির স্বপ্ন সার্জেন্ট তৌহিদুলের

দেশে বৃহত্তর ক্যাকটাস পার্ক তৈরির স্বপ্ন সার্জেন্ট তৌহিদুলের

ধূমকেতু প্রতিবেদক : স্বচারচর আমাদের চারপাশে দেখা যায় ফল ও ফুলের বাগান। তবে এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। স্বপ্ন এখন ক্যাকটাস পার্ক তৈরির।

কথায় বলে শখের দাম নাকি লাখ টাকা। সেই কথায় যেন সত্যি হলো। ‘ফল নয়, ফুল নয়’ ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ীর ছাদে তৈরি হয়েছে ক্যাকটাসের বাগান। বাল্যকালের শখ পূরণে ক্যাকটাসের বাগান গড়ে তুলেছেন সার্জেন্ট তৌহিদুল ইসলাম।

পেশায় তিনি রাজশাহী ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট পুলিশ। তবে বাল্যকাল থেকেই ক্যাকটাস গাছ পছন্দ করতেন তিনি। পেশাগত কারণে যেখানেই গেছেন সেখানেই খোঁজ করেছেন ক্যাকটাসের। জীবনের অর্ধ সঞ্চয় ব্যয় করে সংগ্রহ করছেন দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের গাছ।

ক্যাকটাসের পেছনে ছুঁটতে ছুঁটতেই একসময় পরিচিত হন ইসমাইল হোসেন নামের একজন নার্সারী মালিকের সাথে। শখ পূরণে বাগান করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস সংগ্রহ করতে শুরু করেন তারা।

বর্তমানে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের একটি ভবনের ছাদভাড়া নিয়েছেন তারা। যেখানে প্রায় চার’শ ধরনের ক্যাকটাস সংগ্রহে রেখেছেন বলেও জানান সার্জেন্ট তৌহিদুল ইসলাম।

সেখানে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকা থেকেও আমদানিকৃত বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের চাষ করছেন। অবসর সময়ে ক্যাকটাসগুলো নিজেই পরিচর্যা করেন তিনি।

প্রতিটি ক্যাকটাস ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিদেশ থেকে আমদানী করেছেন তিনি। আমদানীর পাশাপাশি নিজেরায় এ্যাজটেকিউম রিটটেরিয়া, উইনগারসিয়া, এরিওকারপাস ক্যাকটাসের মাদারপ্যান্ট তৈরি করছেন বলে দাবী করেন সার্জেন্ট তৌহিদুল ইসলাম ও নার্সারী মালিক ইসমাইল।

ক্যাকটাসের ছাদবাগান তৈরীতে তাদের ব্যায় হয়েছে ১৫ লাখ টাকা। বর্তমানে তাদের বাগানে রয়েছে প্রায় ৬০ হাজার ক্যাকটাস। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

নার্সারী মালিক ইসমাইল হোসেন জানায়, আমরা বিভিন্ন দেশ থেকে ক্যাকটাস সংগ্রহ করেছি। তবে এখন একেবারে ভিন্ন প্রজাতি ছাড়া আর ক্যাকটাস কিনতে হয়না। এখন আমরা নিজেরায় এ্যাজটেকিউম রিটটেরিয়া, উইনগারসিয়া, এরিওকারপাস ক্যাকটাসের মাদারপ্যান্ট তৈরি করছি।

এবিষয়ে সার্জন্ট তৌহিদুল ইসলাম বলেন, তিনবছর ধরে ক্যাকটাসের ছাদবাগান করছি। বর্তমানে গাছের সংখ্যা প্রায় ষাট হাজার।

তিনি আরও বলেন, প্রথম গাছ আমদানি করেছেন ভারত থেকে। পরে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকা থেকেও ক্যাকটাস আমদানি করেছেন। বর্তমানে তাদের কাছে প্রায় পঞ্চাশ হাজার বীজও রয়েছে।

তৌহিদুল ইসলাম বলেন, ছাদবাগান গড়ে তুলতে এখন পর্যন্ত তাদের প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে তাদের সংগ্রহে যে পরিমাণ গাছ রয়েছে তার আনুমাণিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের মানুষের কাছে ক্যাকটাস সহজলভ্য করে তোলা এবং একটি ক্যাকটাস পার্ক তৈরি করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930