IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
Home >> কৃষি >> আত্রাইয়ে বাড়ছে আখ চাষ

আত্রাইয়ে বাড়ছে আখ চাষ

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের কৃষকরা আখ চাষ শুরু করেছেন। উপজেলার মাটি আখ চাষের উপযোগী হওয়ায় স্থানীয়ভাবে পরিচিত গেন্ডারি, বোম্বাই, মুগী জাতের আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন তারা।

বিশা ইউনিয়নের কিছু কৃষক গত কয়েক বছর থেকে আখ চাষ করে এখন তারা স্বাবলম্বী হয়েছেন। রোগ বালাইয়ের তেমন একটা ক্ষতি না হলে, এক একরে আড়াই লক্ষাধিক টাকার আখ বিক্রয় করা যায়। উৎপাদন খরচ ৫০-৬০ হাজার টাকা বাদে একরে ২ লাখের বেশি টাকা লাভ হয়। এজন্য প্রতি বছর কৃষকদের আঁখ চাষে আগ্রোহ বাড়ছে।

বিশা ইউনিয়নের পারমোহনঘোষ গ্রামের কৃষক সোহেল রানা জানান, লাভজনক ফসল হলেও আখ চাষে তারা অধিক চাষের সাহস করেন না। কারণ হিসেবে তাদের কাছ থেকে জানা যায়, বাণিজ্যিকভাবে চিনিকলগুলো এ জাতের আখ কেনে না। শুধু মুখে চিবিয়ে কিংবা রস করে খাওয়া হয়। চিনিকলগুলোতে কেনা হলে কৃষকরা আঁখ চাষে অনেক লাভবান হবেন।

একই ইউনিয়নের মথুরাবাটী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, গত ৭ বছর ধরে আখ চাষ করছি। ২০ থেকে ২৫ শতক জমিতে আখ চাষ করে থাকি। এবারে ২০ শতক জমিতে চাষ করেছি। ভালো ফলন হয়েছে। ১০০ আখ ৩৫০০ টাকা হতে ৫০০০ টাকা দরে বিক্রি শুরু করেছি। এই রকম দর থাকলে ভালো লাভ হবে বলে আশা করছি।

আখ চাষি জামাল সরদার, এনামুল হক, জবান জানান, প্রতি বছরের ন্যায় এবারো আখ চাষ করেছেন তারা। স্থানীয় পাইকাররা তাদের ক্ষেত থেকে আখ ক্রয় করে নিয়ে যায়। আবহাওয়া ভালো থাকায় এবারে তেমন একটা রোগ বালাই দেখা দেয়নি। দামও ভালো আছে। অন্যান্য বছরের তুলনায় বেশি লাভের আশা করছেন তারা।

ভালো আবাদ পেলেও কৃষকের মনে রয়েছে নানা অভিযোগ।

তারা আরও বলেন, আখ চাষে কৃষি কর্মকর্তাদের নেই কোন পরামর্শ। নেই সরকারি বীজ বিতরণ ও বিক্রয়। তাই তাদের নিজের চেষ্টায় এ ফলন। তাই তাদের আশা সরকারিভাবে যদি কৃষকদের সহযোগিতা করা হয় তবে কৃষকের আখ চাষে আরও মনোনিবেশ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031