IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> বরই ফুলে ছেয়ে আছে গাছ, মিষ্টি সুগন্ধ ভাসছে বাতাসে

বরই ফুলে ছেয়ে আছে গাছ, মিষ্টি সুগন্ধ ভাসছে বাতাসে

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : টক-মিষ্টি স্বাদের বরই কেউবা বলেন ‘কুল’। যে যে নামে সম্বোধন করুক সকলের পছন্দের শীর্ষে থাকে ফলটি। বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনার বরই গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুলের দরুন বহুগুণ বেড়ে গেছে বরই গাছের সৌন্দর্য। আর কিছুদিন পরই ধরবে বরই। পরাগায় ও মধু সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছে মৌমাছির ঝাঁক। শিশুরাও করছে অপেক্ষা কবে ছুড়তে পারবে ঢিল।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা বরাবরই ফসলাদি উৎপাদনে দেশের ভেতরে ভালো অবস্থান রয়েছে। এখানকার উৎপাদিত প্রতিটি কৃষিপণ্য সাদ গন্ধে অনন্য সেইজন্যই দেশব্যাপী রয়েছে বাড়তি চাহিদা। তাই বরই উৎপাদনেও পিছিয়ে নেই এই উপজেলা। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে কুল গাছে ফুল আসে। ফল ধরতে ধরতে নভেম্বর ডিসেম্বর। কাঁচা-পাকা উভয় অবস্থায় বরই খাওয়া যায়। তবে স্বাদে পার্থক্য থাকে।

উপজেলা জুড়ে ছোট-বড় অসংখ্য বাগান আবার বাড়ির আঙিনায় শোভা পায় বরই গাছ যেখানে দেশি বড়ই থেকে শুরু করে বাংলাদেশে নামকরা কুলের জাত বাউ কুল ১,২ বারী কুল ১, ২, ৩ ও স্থানীয় জাত সবজী, আপেল, নারিকেলী কুল ইত্যাদি সোভা পায়।

চাষী শাহিনুর রহমান জানান, চাষ করার পূর্ব থেকে বরই আমার অত্যন্ত পছন্দের ফল। সেইজন্যই বাড়ির আঙিনায় দুটি বিদেশি জাতের উন্নত বরই চারা রোপণ করেছিলাম। সেই গাছে অনেক সুন্দর ফলন হয়েছিলো যা আমার পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেছিলাম। নতুনভাবে ১০ শতাংশ জায়গায় বিভিন্ন জাতের উন্নয়ন বরই বাগান তৈরী করেছি। যা থেকে খুবই সল্প পরিশ্রমে অধিক লাভ হচ্ছে ।

তিনি আরও জানান, গাছে পরিপক্ব কুল থাকা অবস্থায় অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হলে রসে বরই ফেটে যায় ও ভেতরে পোকা হয়ে নষ্ট হয়ে যায়। এটাই সবথেকে বড়ো সমস্যা।

দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা জানান, কুল ফাটা রোধে বোরন সার ব্যবহার করতে হবে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে ফুল আসার আগে ও ফল ধরার পরে কীটনাশক স্প্রে করতে হবে। অধিক উৎপাদন বৃদ্ধির জন্য ফল সংগ্রহের পর গাছ ছেড়ে দিতে হবে। বাজারে বাউকুলের ব্যাপক বাজার চাহিদা রয়েছে তাই বাজারমূল্য ভালো। কুল চাষে তুলনামূলক কম খরচে অধিক লাভবান হওয়া যায়। পতিত জমি ফেলে না রেখে এমন জমিতে বরই গাছ রোপন করলে বাড়তি আয় করা সম্ভব। দুর্গাপুরে বরই চাষিদের জন্য সকল সময় আমাদের সহযোগিতা থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930