IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> নাচোলে আমনধানে শিষমরা রোগের আক্রমন, ফলনে বিপর্যয়ের আশংকা

নাচোলে আমনধানে শিষমরা রোগের আক্রমন, ফলনে বিপর্যয়ের আশংকা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমনধানে শিষমরা (ব্লাস্ট) রোগের আক্রমণ, ধানের ফলনে বিপর্যায়ের আশংকা প্রকাশ করেছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, শেষ আশ্মিনের টানা ৫দিনের বৃষ্টিপাতের ফলে শিষ আসা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে স্বর্ণা জাতের ধান বৃষ্টির ফলে মাটিতে লুটিয়ে পড়েছে। লুটিয়েপড়া ধানের ক্ষেতে পোকার আক্রমন বেশী হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, এবছর আমন মৌসুমে নাচোল উপজেলায় ২২হাজার, ৫শ’ ২০ হেক্টোর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যমতে উপজেলায় স্বর্ণা জাতের ৭হাজার, ৮শ’২০, ব্রী-৫১জাতের ১১,৩৮৫, ব্রী-৫২জাতের ১২০০, ব্রী-৪৯জাতের ২০, ব্রী-৩৪জাতের ১৩৯২, ব্রী-৭১জাতের ১৫৩, ব্রী-৮৭জাতের ১০৪, ব্রী-৯৫জাতের ১.৫, বীনা-১১জাতের ৬, বীনা-১৭জাতের ১৫, বীনা-২২জাতের ৮, অ্যাবাইজএজেড হাইব্রীড জাতের ৩০, ও অন্যান্য স্থানীয় জাতের প্রায় ৮ হেক্টোর আবাদ হয়েছে।

এবছর আশ্মিনের শেষে প্রচন্ড রোদের তাপে ধানের পরাগায়নের সময় কৃষকরা না বুঝেই কীটনাশক প্রয়োগ করার ফলে ধানের পরাগায়নে বিঘœ সৃষ্টি হয়েছে। ফলে আমন ক্ষেতে অনেক শীষ চিটা (ব্লাস্ট) বা মরাশিষ বের হয়েছে। এটি নতুন রোগ, কৃষকরা শনাক্ত করতে পারেনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ইউনিয়ন পর্যায়ে ও মাঠে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠদিবস কর্মসূচি পালন করেছেন। সর্বপরি কৃষকরা না বুঝেই ক্ষেতে নিম্নমানের কীটনাশক প্রয়োগ করেছেন।

কোন রোগের কী কীটনাশক প্রয়োগ করতে হবে তা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাদের সাথে পরামর্শ করলে জমিতে অতিরিক্ত কীটনাশক ও সার প্রয়োগ করার প্রয়োজন হয়না। জমিতে পাঞ্চিং পদ্ধতি (জমিতে কঞ্চি স্থাপণ) প্রয়োগ করলে পোকার আক্রমন রোধ করা সম্ভব হতো। ধানের জমিতে শিষমরা রোগের ও স্বার্ণা জাতের ধান মাটিতে লুটিয়ে পড়ার ফলে এবছর আমনের ফলনের লক্ষ্যমাত্রা ব্যহত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

উপজেলার ঝিকড়া গ্রামের নজরুল ইসলাম ও আব্দুল মাতিন, হাঁকরইল গ্রামের আলহাজ¦ সেকান্দার আলী ও আব্দুল কাদির, নেজামপুর গ্রামের মুনসুর আলী, সোহরাব আলী ও দুলাল উদ্দিন, আন্দরাইল গ্রামের জাইফুল ইসলাম, ফুরশেদপুর গ্রামের খাদেমুল ইসলাম ও গোলাম মোস্তফা জানান, এবছর আমনের বাম্পার ফলনের আশা করেছিলেন। কিন্তু শেষ আশ্মিনের বৃষ্টিতে কিছু ধান মাটিতে লুটিয়ে পড়ায় ফলন কম হবে বলে আশংকা করেছেন।

এবিষয়ে সিনজেন্টা কোম্পানীর সার ও কীটনাশক ডিলার মতিউর রহমান জানান, শীষমরা (ব্লাস্ট) রোগটি নতুন, রোগটি শনাক্ত করতে ও সঠিক কীটনাশক প্রয়োগ করতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930