IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বারোমাসী তরমুজ চাষে সফল সিংড়ার আদিবাসী কৃষক নিতিশ

বারোমাসী তরমুজ চাষে সফল সিংড়ার আদিবাসী কৃষক নিতিশ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : মেধা,শ্রম ও চেষ্টা থাকলে কম পড়া-লেখা আর দরিদ্র পরিবার থেকেও যে সফলতা অর্জন করা যায় তারই এক দৃষ্টান্ত আদিবাসী কৃষক নিতিশ চন্দ্র সরদার ওরাওঁ। মাছ চাষ ও তরমুজ চাষে সফল এক কৃষক। আদিবাসী সফল এই কৃষকের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের চালা পাড়া গ্রামে।

নিতিশ ওরাওঁ কিছু দিন আগে পাবদা মাছ চাষ করে সফল মাছ চাষী হিসাবে এলাকায় পরিচিত হয়েছেন। এখন আবার পরিচিত হচ্ছেন সফল তরমুজ চাষী হিসাবে। মাত্র ৭০ শতাংশ জমিতে বারোমাসী হলুদ তরমুজ চাষ করে অধিক লাভবান হওয়ায় নিতিশের এই পরিচিত এনে দিয়েছে। নিতিশের এই সাফল্য দেখে অনেক বেকার যুবক বাণিজ্যিক ভাবে শুরু করেছেন তরমুজ চাষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিতিশের খেতের মাচায় ঝুলছে তরমুজ। খেত জুড়ে শোভা পাচ্ছে হলুদ, কালো ও ডোরাকাটা তরমুজ। উচ্চ ফলনশীল ব্লাক বেবী, বাংলালিংক এবং গোল্ডেন ক্রাউন নামের তিন জাতের এই তরমুজ খেতে যেমন সুস্বাদু দেখতেও আকর্ষণীয়।

কৃষক নিতিশ জানায়, প্রথমে ফেসবুকের একটি ভিডিও দেখে বারোমাসী তরমুজ চাষের ধারনা পান তিনি। পরে স্থানীয় কৃষি কর্মকর্তার সহযোগিতায় গত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করেন চাষ। জমি লিজ, মাচা তৈরীর দড়ি, গুনা, বাঁশ, বেড সহ অন্যান্য বাবদ ৭০ শতাংশ জমিতে তার মোট খরচ হয় ১ লাখ ২৫ হাজার টাকা। মাত্র ৬০ থেকে ৬৫ দিনেই নিতিশের খেতের তরমুজ বিক্রির উপযোগী হয়। প্রথম দফায় ঢাকায় গিয়ে ১ লাখ ৩০ হাজার টাকার তরমুজ বিক্রয় করেন তিনি। প্রথম দফা বিক্রয়ের এক সপ্তাহের মধ্যেই আবারও বিক্রয়ের উপযোগী হয় খেতের তরমুজ।

কৃষক নিতিশ জানায়, প্রথম দফা তরমুজ বিক্রয় করে তার খরচের টাকা উঠে গেছে। এখনও দুই থেকে আড়াই লাখ টাকার তরমুজ তার খেতে আছে। বাকি তরমুজ ঠিক ঠাক বিক্রয় করতে পারলে খরচ বাদে ২ লাখের বেশি আয় হবে বলে আশা করছেন তিনি।

বারোমাসী এই তরমুজ একই জমিতে তিনবার চাষ করা যায়। প্রথমবার মাচান ও বেড তৈরী করতে যে খরচ হয় দ্বিতীয় ও তৃতীয় বার খরচ হয় তুলনামূলক খুবই কম। সেই হিসাবে নিতিশের ওই ৭০ শতাংশ জমিতে খরচ বাদে বছরে আয় হবে ৫ লাখ থেকে ৬ লাখ টাকা। এমনটাই স্বপ্ন দেখছেন কৃষক নিতিশ ওরাওঁ।

নিতিশের স্ত্রী অভিরন রাণীও কাজ করেন তরমুজের খেতে। বারোমাসী তরমুজ চাষের এই সফলতা স্বামী স্ত্রী দুজনারই। নিতিশের এমন সাফল্য এখন ছড়িয়ে পড়েছে লোকে মুখে। স্থানীয়দের কাছে একজন আদর্শ কৃষক হয়ে উঠেছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেলিম রেজা বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের জমি তুলনামুলক উচুঁ হওয়ায় বারোমাসী তরমুজ চাষের উপযোগী এই অঞ্চল। এখানে নিতিশের মত অনেক কৃষকই প্রথমবারের মত তরমুজ চাষ শুরু করেছেন। দেশে তিন জাতের বারোমাসী তরমুজের অনেক চাহিদা রয়েছে। যারা বাণিজ্যিক ভাবে চাষ করছেন তারা লাভবান হচ্ছেন। আমরা চাষীদের পাশে আছি। চাষীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930