IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> খেলা >> টপ নিউজ >> ওয়ানডে ক্রিকেটে ১৪বার শূন্য রানে আউট কোহলি

ওয়ানডে ক্রিকেটে ১৪বার শূন্য রানে আউট কোহলি

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও শূন্য রানে আউট ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কোনও রান ছাড়াই সাজঘরে ফেরেন তিনি। কেশব মহারাজের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে বসেন কোহলি। এ নিয়ে একদিনের ক্রিকেটে মোট ১৪বার শূন্য রানে আউট হলেন কোহলি। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে। তারা ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

শুক্রবার ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। ৬৩ রানের মাথায় আউট হন ধাওয়ান। তিনি ফিরলে ভারত তাকিয়ে ছিল কোহলির দিকে। কিন্তু মাত্র পাঁচ বল খেলেই ফিরে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে এই প্রথম কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন কোহলি।
ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন সচিন টেন্ডুলকার। মোট ২০ বার শূন্য রানে ফিরে যান তিনি। সৌরভ গাঙ্গুলি ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন একদিনের ক্রিকেটে।

একদিনের ক্রিকেটে টানা ৬৪টি ইনিংসে শতরান পেলেন না কোহলি। এর মধ্যে সাতবার শূন্য রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার পর এটাই তার প্রথম সিরিজ। প্রথম ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় ম্যাচে রান পেলেন না কোহলি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31