IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> আবারও ঘরের মাঠে হারল ম্যান ইউ, নেমে গেল ১৫ নম্বরে

আবারও ঘরের মাঠে হারল ম্যান ইউ, নেমে গেল ১৫ নম্বরে

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন মৌসুমের শুরুটাই পরাজয় দিয়ে করেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছিল ১-৩ গোলে। সেই পরাজয় দিয়ে শুরুর পর ছয় ম্যাচ শেষেও ঠিক ছন্দ খুঁজে পায়নি ওলে গানার সুলশারের দল। বিশেষ করে ঘরের মাঠ অর্থাৎ ওল্ড ট্র্যাফোর্ড যেন তাদের নিজেদের জন্যই হয়ে গেছে মৃত্যুপুরী।

সবশেষ রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে তারা হারল আর্সেনালের কাছে, ০-১ ব্যবধানে। অথচ আর্সেনালের বিপক্ষে গত ১৪ বছরে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি ম্যাচ ইউ। রোববার রাতের আগে সবশেষ ২০০৬ সালের সেপ্টেম্বরে ওল্ড ট্র্যাফোর্ড থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা।

আর্সেনালের বিপক্ষে পরাজয়ের ফলে চলতি মৌসুমে এখনও ঘরের মাঠে জয়ের দেখা পেল না ম্যান ইউ। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ গোলে হারের পর, টটেনহ্যাম হটস্পারের কাছে তারা বিধ্বস্ত হয় ১-৬ গোলে। পরে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করলেও ফের হারল আর্সেনালের কাছে।

এর চেয়ে বরং প্রতিপক্ষের মাঠেই ভালো করছেন মার্কাস র‍্যাশফোর্ড, ম্যাসন গ্রিনউডরা। ব্রাইটনের মাঠে ৩-২ ও নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে জিতেছে ম্যান ইউ। অর্থাৎ ছয় ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্র’তে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা দলটির সংগ্রহ এখন মাত্র ৭ পয়েন্ট। নামতে নামতে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে নেমে গেছে তারা।

রোববারের ম্যাচটি ছিল ম্যান ইউর হয়ে ওলে গানার সুলশারের শততম ম্যাচ। কিন্তু উপলক্ষ্যটি রাঙাতে পারেননি তার শিষ্যরা। ঘরের মাঠে খুব একটা আধিপত্য ছিল না ম্যান ইউর খেলায়, জোরালো কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা। পুরো ম্যাচে মাত্র ২টি শট তারা করতে পেরেছে লক্ষ্য বরাবর, যা থেকে মেলেনি গোল।

অবশ্য ম্যান ইউর সমান দুইটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল আর্সেনাল। সেখান থেকেই একটি গোল আদায় করে নেয় তারা। তবে সেটি ছিল আবার পেনাল্টি কিক থেকে। ম্যাচের ৬৮ মিনিটে হেক্টর বেল্লেরিনকে ডি-বক্সে ফাউল করেন পল পগবা। পেনাল্টি পায় আর্সেনাল। সহজ সুযোগে দলকে জয়সূচক গোল এনে দেন পিয়েরে এমেরিক আউবেমেয়াং।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। সাত ম্যাচে ৪ জয় ও ৩ পরাজয়ের ১২ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অন্যদিকে ছয় ম্যাচে ২ জয় ও ১ ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে অবস্থান ম্যান ইউর। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ৭ ম্যাচে ১৬ পয়েন্ট।

দিনের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারা এভারটন সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। অ্যাস্টন ভিলার মাঠে ৪-৩ গোলে জেতা সাউথ্যাম্পটন সমান পয়েন্ট নিয়ে তিনে ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের অবস্থান চতুর্থ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031