IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> দারুণ বোলিংয়ে ব্যাঙ্গালুরুকে ১৩১ রানেই আটকে দিল হায়দরাবাদ

দারুণ বোলিংয়ে ব্যাঙ্গালুরুকে ১৩১ রানেই আটকে দিল হায়দরাবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : এলিমেটর ম্যাচ, বাঁচা-মরার লড়াই। এমন এক লড়াইয়ে এসে চাপ নিতে পারলেন না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। এবি ডি ভিলিয়ার্স আর অ্যারন ফিঞ্চ ছাড়া বাকিরা রীতিমত লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিলেন।

আবুধাবিতে এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালুরু ব্যাটসম্যানদের ওপর ছড়িয়ে ঘুরিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১৩১ রানের বেশি যেতে পারেনি ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে হায়দরাবাদকে করতে হবে ১৩২।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ফর্মে থাকা দেবদূত পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নামেন। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ব্যাঙ্গালুরু। কোহলি ৬ আর পাডিক্কেল করেন মাত্র ১ রান।

এরপর অবশ্য কিছুটা লড়াই করেছেন অ্যারন ফিঞ্চ। তবে ৩০ বলে ৩২ রান করে তিনিও ফিরলে উইকেট পতন আর থামেনি ব্যাঙ্গালুরুর। একটা প্রান্ত ধরে যা লড়াই চালিয়েছেন চার নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স।

১৮তম ওভারে এসে শেষতক ডি ভিলিয়ার্স বোল্ড হন নটরাজের বলে। ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৬ রান করা প্রোটিয়া এই ব্যাটসম্যান ফেরার পর লড়াকু পুঁজিটাও পাওয়া হয়নি ব্যাঙ্গালুরুর।

হায়দরাবাদ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান নটরাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31