IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> নারী আইপিএল : সালমাদের পরাজয়ে জাহানারাদের বিদায়

নারী আইপিএল : সালমাদের পরাজয়ে জাহানারাদের বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ক্রিকেটভক্তদের বড় আশা ছিল, নারী আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবেন সালমা খাতুন ও জাহানারা আলম। কিন্তু আশায় গুড়েবালি! প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হারল সালমার ট্রেইলব্ল্যাজার্স, কিন্তু বাদ পড়ে গেল জাহানারার ভেলোসিটি।

যে কারণে ৯ নভেম্বর (সোমবার) ফাইনাল ম্যাচ দর্শক হয়েই থাকতে হবে জাহানারা আলমকে। তবে মাঠ মাতানোর সুযোগ থাকছে সালমার সামনে। টেবিল টপার হয়েই ফাইনালে উঠেছে সালমার দল। সোমবারের ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভার মুখোমুখি হবে তারা।

শনিবার রাতে সালমাদের বিপক্ষে ২ রানের জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে সুপারনোভার। সমীকরণ এমন ছিল, ট্রেইলব্ল্যাজার্সকে যেকোন ব্যবধানে হারালেই ভেলোসিটিকে বিদায় করে ফাইনালের টিকিট পাবে সুপারনোভা। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অল্পের জন্য সেই সমীকরণ মেলাতে পেরেছে হারমানপ্রিত কাউরের দল।

প্রথম পর্বের তিন ম্যাচ শেষে তিন দলেরই জয় একটি করে, পয়েন্টও সমান দুই। তবে নিজেদের প্রথম ম্যাচে ভেলোসিটিকে মাত্র ৪৭ রানে অলআউট করে ম্যাচ জেতায় নেট রানরেটে অনেক এগিয়ে ট্রেইলব্ল্যাজার্স। সেই ম্যাচটি বড় ব্যবধানে হারের কারণেই নেট রানরেটে পিছিয়ে পড়েছে জাহানারাদের ভেলোসিটি।

ট্রেইলব্ল্যাজার্স-ভেলোসিটির ম্যাচের ফলাফলের সুবিধাটা পেয়েছে আসরের উদ্বোধনী ম্যাচ হেরে যাওয়া সুপারনোভা। প্রথম ম্যাচে ভেলোসিটির কাছে হারলেও, নেট রানরেট খুব একটা খারাপ হয়নি তাদের। ফলে শেষ ম্যাচে মাত্র ২ রানের জয়েই ভেলোসিটিকে পেছনে ফেলে ফাইনালে চলে গেছে তারা।

শেষ ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করে সুপারনোভা। দুই ওপেনার চামারি আতাপাত্তু ৪৮ বলে ৬৭ ও প্রিয়া পুনিয়া করেন ৩০ বলে ৩৭ রান। এছাড়া তিনে নামা অধিনায়ক হারমানপ্রিত ২৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

ট্রেইলব্ল্যাজার্সের পক্ষে বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচায় প্রিয়া পুনিয়ার উইকেট নেন বাংলাদেশের সালমা। এছাড়া ঝুলন গোস্বামী ও হারলিন দেওল নেন ১টি করে উইকেট। শেষ ওভারে রানআউটের কারণেই বাকি ৩ উইকেট হারায় সুপারনোভা।

পরে ১৪৭ রান তাড়া করতে নেমে সালমাদের ইনিংস থেমে যায় ১৪৪ রানে। সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি ১৫ বলে ২৭ রানের ঝড় তোলা হারলিন। এছাড়া ৪০ বলে ৪৩ রান করেন দিপ্তী শর্মা। দুই ওপেনার দেবেন্দ্র ডটিন ১৫ বলে ২৭ ও স্মৃতি মান্ধানা ৪০ বলে ৩৩ রান করেন।

এই ম্যাচ হারলেও ফাইনালে উঠতে কোনো ঝামেলা হয়নি ট্রেইলব্ল্যাজার্সের। কিন্তু তাদের পরাজয়ের কারণে বিদায়ঘণ্টা বেজেছে আসরের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া ভেলোসিটি আর ফাইনালে উঠে গেছে সুপারনোভা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31