IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> মাহমুদউল্লাহর পর করোনায় আরও এক ব্যাটসম্যান হারাল মুলতান

মাহমুদউল্লাহর পর করোনায় আরও এক ব্যাটসম্যান হারাল মুলতান

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে-অফের খেলা আটকে গিয়েছিল। যেটি মাঠে গড়াচ্ছে নভেম্বরের ১৪ তারিখ থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর জন্য বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকেছিল মুলতান সুলতানস।

মাহমুদউল্লাহ যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন, এমন সময় এসেছে তার করোনা পজিটিভ হওয়ার খবরটি। ফলে পিএসএলের এবারের আসর থেকে সরে যেতে হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। মুলতানের জন্য যেটি ছিল বড় এক দুঃসংবাদ।

এবারও আরও এক ধাক্কা খেল পিএসএলের গ্রুপপর্বে সবার ওপরে থেকে প্লে-অফে নাম লেখানো দলটি। করোনা আক্রান্ত হয়েছেন মুলতানের ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সও। ফলে তিনিও টুর্নামেন্টটিতে অনিশ্চিত হয়ে পড়েছেন।

যদিও ভিন্সের মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তার আরও একবার করোনা পরীক্ষা করা হবে। তারপর সিদ্ধান্ত। তবে নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত হলে কমপক্ষে ১০ দিনের আইসোলেশন দরকার পড়বে ভিন্সের। সেক্ষেত্রে পিএসএলে অংশ নেয়ার উপায় থাকবে না।

ভিন্স পিএসএলের গ্রুপপর্বে ৫টি ম্যাচ খেলেছেন। পাঁচ ইনিংসে করেছেন ১৫৫ রান। ফর্মে থাকা এই ব্যাটসম্যানের বদলে সম্ভবত জো ডেনলিকে দলে ভেড়াচ্ছে মুলতান। ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে এসেছে এমনটাই। যদিও এখন পর্যন্ত স্থলাভিষিক্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

পিএসএলের প্লে-অফের তিনটি ম্যাচই অনুষ্ঠিতে হবে করাচিতে। ১৪ নভেম্বর দুটি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুলতান সুলতানস আর করাচি কিংস। এলিমিনিটের ওয়ানে খেলবে পেশোয়ার জালমি আর লাহোর কালান্দার্স।

১৫ নভেম্বর এলিমিনেটর টুতে প্রথম কোয়ালিফায়ার থেকে বাদ পড়া দল আর এলিমিনেটর ওয়ানে জয়ী দল মুখোমুখি হবে। ১৭ নভেম্বর ফাইনাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31