IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> খেলা >> আইপিএল ২০২০: ফাইনালে কে কত অর্থ পেল

আইপিএল ২০২০: ফাইনালে কে কত অর্থ পেল

ধূমকেতু নিউজ ডেস্ক : লড়াইটা ছিল ট্রফি ধরে রাখার ঐতিহ্য বনাম ইতিহাসের হাতছানির। সেই লড়াইয়ে জয় হল ঐতিহ্যের। মুম্বাই ইন্ডিয়ান্স (১৫৭/৫) ফাইনালে পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হল আইপিএলে। আর দিল্লি ক্যাপিটালসকে (১৫৬/৭) সন্তুষ্ট থাকতে হল রানার্স-আপ হয়ে। প্রথমবার ফাইনালে খেলতে পারাটাই তাদের জন্য সবচেয়ে বড় তৃপ্তি।

করোনাভাইরাসের কারণে এবার দর্শকশূন্য গ্যালারিতে হয়েছে আইপিএলের সব কটি ম্যাট। তাতে গ্ল্যামারে ঘাটতি দেখা দিলেও অর্থের ঝনঝনানি কমেনি এতোটুকুনও।

অর্থের ছড়াছড়ি এই বিগ বাজেটের ফ্রাঞ্চাইজি লিগে কোন দল কত পেল, কোন খেলোয়াড়ের ভাগ্যে কত জুটল তা জানতে বেশ আগ্রহী ক্রিকেটপ্রেমীরা।

চলুন জেনে আসা যাক ১৩তম আইপিএলের পর্দা নামার পর কোন দল কত অর্থ পেল –

এবারের আইপিএলে শুধু ফাইনাল ম্যাচেই খরচ করা হয়েছে ৫১ কোটি ৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা) পুরস্কার। ব্যক্তিগত ও দলীয়ভাবে দেয়া হয়েছে এ পুরস্কার।

সবচেয়ে বেশি পেয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ানস। চ্যাম্পিয়ন হওয়ায় মুম্বাইকে দেয়া হয়েছে ২০ কোটি রুপির চেক।

প্রথমবার আইপিএল রানার্সআপ হওয়া দিল্লি পেয়েছে সাড়ে ১২ কোটি রুপির চেক। এছাড়া প্লে-অফ থেকে বাদ পড়া দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ কোটি ৭৫ লাখ রুপির দুটি ভিন্ন ভিন্ন চেক দেয়া হয়েছে।

ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে ৫ লাখ রুপি জিতেছেন ট্রেন্ট বোল্ট। এছাড়া পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন হিসেবে পেয়েছেন আরও ১০ লাখ রুপি।

এর বাইরে আরও ৭টি ক্যাটাগরিতে ১০ লাখ রুপি করে পুরস্কার দেয়া হয়েছে। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার। এছাড়া পুরস্কার দেয়া হয়েছে টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়কে। সর্বোচ্চ রান সংগ্রাহককে, সর্বোচ্চ উইকেট শিকারিকে।

এক নজরে ফাইনালে দেয়া পুরস্কার তালিকা

ম্যান অব দ্য ফাইনাল – ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন – দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি)
ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন – জোফরা আর্চার (১০ লাখ রুপি)
গেমচেঞ্জার অব দ্য সিজন – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
সুপারস্ট্রাইকার অব দ্য সিজন – কাইরন পোলার্ড (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছক্কা – ইশান কিশান (১০ লাখ রুপি)
পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন – ট্রেন্ট বোল্ট (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ উইনার – কাগিসো রাবাদা (১০ লাখ রুপি)
অরেঞ্জ ক্যাপ উইনার – লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
ফেয়ারপ্লে এওয়ার্ড – মুম্বাই ইন্ডিয়ানস (অর্থ পুরস্কার নেই)
চতুর্থ স্থান – রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)
তৃতীয় স্থান – সানরাইজার্স হায়দরাবাদ (৮.৭৫ কোটি রুপি)
রানার্সআপ – দিল্লি ক্যাপিট্যালস (১২.৫০ কোটি রুপি)
চ্যাম্পিয়ন – মুম্বাই ইন্ডিয়ানস (২০ কোটি রুপি)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31