IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> নেশন টেককে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ

নেশন টেককে হারালো শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ

ধূমকেতু প্রতিবেদক : টান টান উত্তোজনাপূর্ণ খেলা শেষে হাড্ডা-হাড্ডি লাড়াই করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ‘র কাছে মাত্র ৫ রানে হারলো লীগ টেবিলে শীর্ষে থাকা নেশন টেক। গুরুত্বপূর্ণ এই খেলায় উভয় ইনিংসে শতরানের দেখা পেল দুই ব্যাটার।

শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের মেহদী মারুফ দশটি ৬ ও বারটি বাউন্ডারীর মাধ্যমে ৫৯ বলে ১২৬ রান করেন। অপরদিকে নেশন টেকের অভিষেক মিত্রা দশটি ৬ ও ১১টি চারের মধ্যে দিয়ে ৫৭ বলে ১২৫ রান করেন।

গত সোমবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ২য় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের গুরুত্বপূর্ণ খেলায় নেশন টেক কে মাত্র ৫রানে হারালো শহীদ শামসুল আলম স্মুতি সংঘ।

টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেয় নেশন টেকের অধিনায়ক সাজিদ। মেহেদী মারুফের ঝড় ইনিংসে নির্দ্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান করে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। মেহেদী মারুফের ১২৬ ছাড়াও রকি করে দলের পক্ষে ৫৬ রান।

নেশন টেকের সুজন ৪৪ রানে ও গোলাম ৪৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।

২২৮ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে সময় সহজে জয়ের লক্ষের দিকে এগিয়ে যেতে থাকে নেশন টেক। ফাইটার রাজশাহী‘র সাথে প্রথম খেলায় ৯৯ রানে অপরাজিত থাকা ব্যাটার অভিষেক আবারো ভয়ঙ্কর হয়ে উঠে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘের কাছে। ১৭ ওভার শেষে যখন নেশন টেকের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৮ বলে ২৮ রান, ঠিক সেই মূহূর্তে অভিষেক ব্যাক্তিগত ১২৫ রানে অফ স্পিনার শুভর মিডিল স্ট্যাম্পের বল অহেতুক সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যায়। এছাড়াও সোহাগ গাজী ২৮ রান করেন।

নেশন টেকের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পরে ১১রান এবং শেষ বলে লাগে ৬ রান কিন্তু রানার শেষ বলে শুভ ব্যাটে বল লাগাতে ব্যর্থ হলে ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। শামসুল আলম স্মৃতি সংঘের হাবিব ৪০ ও গাফ্ফার ৪৮ রানে ৩টি করে উইকেট লাভ করেন। শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ তাদের দুই খেলা শেষে ৪ পয়েন্ট এবং নেশন টেক ৫ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শহীদ শামসুল আলম স্মৃতি সংঘে মেহেদী মারুফ।

দিনের অপর খেলায় সেন্টিনেন্স এসবিআই টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় মুক্তি সংঘকে। নিদ্ধারিত ২০ ওভারে মুক্তি সংঘ সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের পক্ষে মুক্তার আলী ১৯ বলে ৫০ রান করে শেষ বলে বাউন্ডারী লাইনে আউট হন তুহিনের বলে।

খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্টিনেন্স ৮ ওভারের ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে। সেন্টিনেন্সের জয়ের জন্য প্রয়োজন ৭১ বালে ১৩৭ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31