IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> ২৪তম জাতীয় ক্রিকেট লীগে ১২৪ রানে পিছিয়ে বরিশাল

২৪তম জাতীয় ক্রিকেট লীগে ১২৪ রানে পিছিয়ে বরিশাল

ধূমকেতু প্রতিবেদক : ১ম ইনিংসে ১৪৫ রানে অল আউট হয়ে ফলো-অনে পরে বরিশাল বিভাগ। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে বরিশাল বিভাগ।

মঙ্গলবার (৮ নভেম্বর) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪তম জাতীয় ক্রিকেট লীগের টায়ার টুয়ের ৫ম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলার শুরুতে আগের দিনের ২৬৪ রানে ব্যাট করতে নেমে ৫১ রান যোগ করে খুলনা অল আউট হয়ে যায়। ফলে খুলনার ১ম ইনিংস শেষ হয় ১০২ ওভারে ৩১৫ রানে।

১ম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে বারিশাল বিভাগ। খুলনার পেস বোলার আল আমিন ও আশিকুর জামানের মারাত্মক বোলিং এ মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে বরিশাল বিভাগ। এসময় দলের কিছুটা হাল ধরে সোহাগ গাজী ফলো-অন বাঁচানোর চেষ্টা করেন। গাজী ব্যাক্তিগত ৩১ রানে আউট হলে বরিশালের ১ম ইনিংস থেমে যায় ৪৭.২ ওভারে মাত্র ১৪৫ রানে। সোহাগ গাজী ছাড়াও সামশুলের ২৩ রান উল্লেখযোগ্য। খুলনার বোলারদের মধ্যে আল-আমিন ২৮ রানের ও আশিকুর ১৭ রানের বিনিময়ে ৩টি করে উইকেট লাভ করেন। ১৭০ রানে পিছিয়ে থেকে ১৮ ওভার শেষে ২য় ইনিংসে বরিশালের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৪৬ রান। খেলার সংক্ষিপ্ত স্কোর কার্ড খুলনা ১ম ইনিংসে ৩১৫/১০ ওভার ১০২। বরিশাল ১ম ইনিংস ১৪৫/১০ ওভার ৪৭.২ ও ২য় ইনিংস ৪৬/৩ ওভার ১৮।

এদিকে কক্সবাজারে টায়ার টু এর অপর খেলায় রাজশাহী বিভাগের ১ম ইনিংস থেমে যায় ২৫২ রানে।

১ম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার নাইম শেখ ১১২ ও মিডিল অডারের ব্যাটার শরিফুল্লাহ ১০০ ও আমিনুল ইসলামের অপরাজিত ৭৮ রানের উপর ভর করে বড় স্কোরের দিকে এগিয়ে যায় ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো ৮৯ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ৩৬৭ রান করে ২য় দিনের খেলা শেষ করে। রাজশাহীর বোলারদের মধ্যে নাহিদ রানা ৭২ রানে ৪ উইকেট লাভ করেন।

উল্লেখ ৪র্থ রাউন্ড শেষে রাজশাহী বিভাগ ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৫ রাউন্ডে এ খেলায় ড্র করলেও রাজশাহী বিভাগ তাদের শীর্ষ স্থান ধরে রাখতে পারবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31