IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> টপ নিউজ >> ১৮ রানে ৭ উইকেট হারিয়ে সিলেট বিপাকে

১৮ রানে ৭ উইকেট হারিয়ে সিলেট বিপাকে

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম পর্বের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে প্রথমবারের মতো খেলা হচ্ছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বিপিএলের ম্যাচ। সিলেটের মাঠে স্বাগতিক হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। তবে সিলেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে সিলেট পর্ব শুরু করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট।

টসে হেরে সিলেটের পক্ষে ব্যাটিং করতে নামে টম মুরস এবং নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে প্রথম ওভারটা উইকেটহীন কাটায় সিলেট। তবে রান তুলতে পারে মোটে ২। এরপর টানা চার ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়ে সিলেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ৮ ওভারে ১৮ রানের বিনিময়ে ৭ হারিয়েছে। এরমধ্যে ৪ ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে কাটা পড়ে।

উইকেটের থেকে দারুণ সুইং আদায় করে নিতে থাকেন রংপুরের আফগান রিক্রুট আজমতউল্লাহ ওমরজাই। নিজের প্রথম দুই ওভারে সুইংয়ের দারুণ পসরা সাজিয়ে তুলে নেন একাই ৩ উইকেট। নিজের প্রথম দুই ওভার থেকে ১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। নিজের প্রথম দুই ওভারে ১১টি ডট আদায় করে নেন আজমতউল্লাহ।

দ্বিতীয় ওভারে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই টম মুরের উইকেট তুলে নেন। এই ব্যাটসম্যান করতে পারেন ২ রান। পরের ওভারে আউট হয়ে ফেরেন নাজমুল শান্তও। আউট হওয়ার আগের বলে শেখ মেহেদীকে কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে ছয় আদায় করে নেন শান্ত।

পরের বলে মিড অফের উপর দিয়ে আরেকটি ছয় মারতে গিয়ে শোয়েব মালিকের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ৯ রান করে ফেরেন শান্ত। পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন তৌহিদ হৃদয়ের উইকেট। এবারের আসরে দারুণ ফর্মে থাকা হৃদয় ৫ বলে শূন্য রান করে ফেরেন। হৃদয় ফিরলে পাঁচে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম।

তবে এই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকের শিকার করেন আজমতউল্লাহ। অসাধারণ সুন্দর এক ইনসুইঙ্গিং ডেলিভারিতে মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন আজমত।
পরের ওভারে মেহেদী তুলে নেন জাকির হোসেনের উইকেট। এই ব্যাটসম্যানকে দুর্দান্ত এক স্টাম্পিং করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জাকিরও নিজের রানের খাতা খুলতে পারেননি। ওভারে ক্যাচ তুলে দেন থিসারা পেরেরা। তবে এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দী করতে পারেননি নাঈম শেখ।

এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭ ওভার ১ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে প্যাভিলিয়েনে ফিরে যায় থিসারা পেরেরা। একইভাবে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ব্যাটার ইমাদ ওয়াসিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31