IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ডাম্বুলার চ্যালেঞ্জিং স্কোর

দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডবে ডাম্বুলার চ্যালেঞ্জিং স্কোর

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন ডাম্বুলা ভাইকিংসের অধিনায়ক দাসুন শানাকা। তার ৩৮ বলে ৮টি চার ও চার ছক্কায় গড়া ৭৩ রানের ইনিংসে ভর করে ১৯৫/৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ডাম্বুলা।

শনিবার হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাম্বুলাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ক্যান্ডি টাস্কার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে কাবিস্কা অঞ্জুলাকে ছক্কা হাঁকানোর পরের বলেই সজোরে ব্যাট চালাতে গিয়ে উইকেটের ওপর পড়ে চোটাক্রান্ত হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ওসাদা ফার্নান্দো। দলীয় ২.৫ ওভারে ২৭ রানে ফেরেন তিনি।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ফের ২৭ রানের জুটি গড়ে আউট হন অন্য ওপেনার নিরশন ডিকওয়ালা। এরপর ১১ রানের ব্যবধানে ফেরেন থারাঙ্গা (১০)।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ১২৭ রানের জুটি গড়েন সামিত প্যাটেল। এই জুটিতেই দুইজন ফিফটি তুলে নেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া এ দুই তারকা ব্যাটসম্যান ফেরেন ইনিংসের শেষ ওভারে। তার আগে ৩৭ বলে ৮টি চার ও চারটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন শানাকা। ৩৮ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৫৮ রান করেন প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর

ডাম্বুলা ভাইকিংস: ২০ ওভারে ১৯৫/৪ (দাসুন শানাকা ৭৩, সামিত প্যাটেল ৫৮, নিরশন ডিকওয়ালা ২৫, উপল থারাঙ্গা ১৮, ফার্নান্দো ১০)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31